ঢাকাবুধবার , ৪ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ

পরবর্তী ৪ দিনে বৃষ্টির পূর্বাভাস, ঈদযাত্রীদের জন্য সতর্কবার্তা

প্রতিবেদক
Ibrahim Khalil
৩ জুন ২০২৫, ১২:০৮ বিকাল

Link Copied!

আগামী চারদিন দেশের বিভিন্ন অঞ্চলে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি এবং কোথাও কোথাও ভারি বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদফতর। পাশাপাশি সামান্য কম-বেশি হতে পারে দিনের এবং রাতের তাপমাত্রা। ঈদযাত্রার সময়ে বৃষ্টির পূর্বাভাস থাকায় যাত্রীদের সতর্কতার সঙ্গে চলাচলের আহ্বান জানানো হয়েছে।

মঙ্গলবার (৩ জুন) সন্ধ্যা ৬টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য দেওয়া হয়।

মঙ্গলবার (৩ জুন) সন্ধ্যা ৬টা থেকে বুধবার (৪ জুন) সন্ধ্যা ৬টা:
রংপুর, ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী ও খুলনা বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। ময়মনসিংহ ও সিলেটের কোথাও কোথাও ভারি বৃষ্টিও হতে পারে। সারাদেশে তাপমাত্রা সামান্য কমবে।

বুধবার সন্ধ্যা ৬টা থেকে বৃহস্পতিবার (৫ জুন) সন্ধ্যা ৬টা:
রংপুর, রাজশাহী, খুলনা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, বরিশাল ও চট্টগ্রামের দু-এক জায়গায় বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও হতে পারে মাঝারি ভারি বর্ষণ। তাপমাত্রা সামান্য কমবে।

বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে শুক্রবার (৬ জুন) সন্ধ্যা ৬টা:
রংপুর, ময়মনসিংহ ও সিলেটের কিছু কিছু জায়গায় এবং দেশের বাকি বিভাগগুলোতে দু-এক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ সময়ে তাপমাত্রা সামান্য বাড়বে।

শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে শনিবার (৭ জুন) সন্ধ্যা ৬টা:
দেশের আটটি বিভাগের দু-এক জায়গায় দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। এ সময়েও তাপমাত্রা সামান্য বাড়ার কথা বলা হয়েছে।

বর্ধিত পাঁচ দিনের পূর্বাভাসে তাপমাত্রা আরও বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। ঈদের সময় বৃষ্টির পূর্বাভাস থাকায় ঘরমুখো মানুষের প্রতি সতর্কতার সঙ্গে যাতায়াতের পরামর্শ দিয়েছে সংস্থাটি।

 

 

 

Facebook Comments Box

আরও পড়ুন

নওগাঁয় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ব্যাংক কর্মচারীর মৃত্যু

সপ্তাহজুড়ে কেমন থাকবে দেশের আবহাওয়া? জানাল অধিদপ্তর

স্তনবৃন্তে স্পর্শ করলেই কেন হঠাৎ মন খারাপ, কী এই ‘স্যাড নিপল সিনড্রোম’?

upay Rewards Three Distributor Partners with Umrah Packages under ‘Shopner Umrah 2026’ Campaign

উপায়ের ‘স্বপ্নের ওমরাহ’ ক্যাম্পেইনে পুরস্কার পেলেন ৩ ডিস্ট্রিবিউশন পার্টনার

সাতক্ষীরায় ৭৫ শতাংশ জলবায়ু বাস্তুচ্যুত পরিবার তীব্র খাদ্য সংকটে

মিরপুর বেড়িবাঁধে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪

হাসপাতাল নেই ৬০ গ্রামে, অসুস্থ হলে আট ঘণ্টার নদীপথ পাড়ি

চাঁদপুরে হাইড্রোলিক হর্ন ব্যবহারে ৬ যানবাহনকে জরিমানা

ঢাকায় শুষ্ক আবহাওয়া, কমতে পারে দিনের তাপমাত্রা

বাংলাদেশে জীববৈচিত্র্য ও জলবায়ু রক্ষায় ১২ সংস্থার সঙ্গে ইউএনডিপির চুক্তি

সড়ক দুর্ঘটনার আচরণগত ঝুঁকি নিরসনে স্বাস্থ্য অধিদপ্তরের সাথে মতবিনিময় সভা