ঢাকারবিবার , ৩১ মে ২০২৬
  1. সর্বশেষ

নোয়াখালীতে ৪২৫ কচ্ছপ উদ্ধার

প্রতিবেদক
Ibrahim Khalil
১৩ সেপ্টেম্বর ২০২৫, ৪:৩৯ অপরাহ্ণ

Link Copied!

নোয়াখালী বেগমগঞ্জে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৪২৫টি কচ্ছপ (কড়ি কাইট্টা) উদ্ধার করেছে উপকূলীয় বন বিভাগ। শনিবার (১৩ সেপ্টেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন নোয়াখালী বিভাগীয় বন কর্মকর্তা আবু ইউসুফ।

চৌমুহনী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের মন্ডলপাড়ার লোকনাথ মন্দিরের পাশে একটি পরিত্যক্ত ঘর থেকে কচ্ছপগুলো জব্দ করা হয়।

বন বিভাগ সূত্রে জানা যায়, উদ্ধারকৃত কচ্ছপের মধ্যে ৩২৫টি জীবিত এবং ১০০টি মৃত ছিল। বন্যপ্রাণী পাচারের উদ্দেশ্যে কচ্ছপগুলো সেখানে রাখা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

অভিযানে বন অধিদফতরের বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের সদস্য এবং একটি স্বেচ্ছাসেবক সংস্থা অংশ নেয়। উপকূলীয় বন বিভাগ, নোয়াখালীর পক্ষ থেকে জানানো হয়েছে, জব্দকৃত জীবিত কচ্ছপগুলো ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী নিকটস্থ জলাশয়ে অবমুক্ত করা হবে।

উল্লেখ্য: কচ্ছপ বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন-২০১২ অনুযায়ী তফসিল-১ ভুক্ত সংরক্ষিত বন্যপ্রাণী। জলজ পরিবেশের ভারসাম্য রক্ষায় এরা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বন্যপ্রাণী পাচার একটি গুরুতর অপরাধ এবং এর বিরুদ্ধে অভিযান চলমান থাকবে বলে জানান।

Facebook Comments Box

আরও পড়ুন

লঘুচাপের প্রভাবে ৫ দিনজুড়ে বৃষ্টি-ঝড়ের আভাস

রবি এলিট প্রোগ্রামে আরও ১৬ ব্র্যান্ড, মিলবে ৫২% পর্যন্ত ছাড়

With 16 New Brands, Robi Elite Offers Up To 52% Discount

অপো এ সিরিজকে নম্বর ১ স্মুথনেস, ব্যাটারি লাইফ ও ডিউরেবিলিটির স্বীকৃতি দিলো বুয়েট

Universal Birth-Death Registration Accelerates SDGs

শতভাগ জন্ম ও মৃত্যু নিবন্ধন এসডিজি অর্জনে সহায়ক

ভূমি সেবায় স্বচ্ছতা নিশ্চিতে ‘ভূমি দৃষ্টি’ অ্যাপ চালু হচ্ছে: প্রতিমন্ত্রী মীর হেলাল

প্রকৃতি ও জীব-বৈচিত্র্য বেঁচে থাকলে আমরাও বাঁচব- জীব-বৈচিত্র্য দিবসে বক্তারা

Apex Footwear introduces ‘Buy Online, Pick-up in Store’ (BOPIS) service ahead of Eid ul-Azha

ঈদে ক্রেতাদের সুবিধায় ‘এক্সপ্রেস ডেলিভারি’ ও ‘পিকআপ’ সেবা চালু করল এপেক্স

Recommendation to ban unfit Motor vehicles for safe Eid travel

নিরাপদ ঈদযাত্রায় ফিটনেসবিহীন যানবাহন চলাচল বন্ধের সুপারিশ