ঢাকাবুধবার , ৪ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ

নীলফামারীতে বজ্রপাতে ঘরজামাইয়ের মৃত্যু

প্রতিবেদক
Ibrahim Khalil
২২ জুন ২০২৫, ৫:৩৫ বিকাল

Link Copied!

নীলফামারীতে বজ্রপাতে কাশিনাথ রায় (৫৫) নামে এক ঘরজামাইয়ের মৃত্যু হয়েছে। রোববার (২২ জুন) দুপুরে সদর উপজেলার লক্ষ্মীচাপ ইউনিয়নের কচুয়া গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত কাশিনাথ রায় কঙ্গুরু বর্মণের ছেলে। তিনি পেশায় কৃষক।

স্থানীয় মশিউর রহমান ও মো. বাবলু জানান, দুপুরে বৃষ্টিপাতের সময় কৃষক কাশিনাথ রায় মাঠে কাজ করছিলেন। এ সময় আকস্মিক বজ্রপাত হলে ঘটনাস্থলেই তিনি মারা যান।

লক্ষ্মীচাপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মমিনুর রহমান বলেন, কাশিনাথ রায় দীর্ঘ দিন ধরে কচুয়া গ্রামে ঘরজামাই হিসেবে বসবাস করছিলেন। মৃত্যুর ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। হাসপাতালে নেওয়ার আগেই তিনি মারা যান। আমরা প্রশাসনকে এ বিষয়টি অবহিত করেছি।

নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আর সাঈদ বলেন, “এখনও পর্যন্ত বজ্রপাতে মৃত্যুর কোনো অফিসিয়াল তথ্য আমরা পাইনি। তবে বিষয়টি যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box

আরও পড়ুন

নওগাঁয় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ব্যাংক কর্মচারীর মৃত্যু

সপ্তাহজুড়ে কেমন থাকবে দেশের আবহাওয়া? জানাল অধিদপ্তর

স্তনবৃন্তে স্পর্শ করলেই কেন হঠাৎ মন খারাপ, কী এই ‘স্যাড নিপল সিনড্রোম’?

upay Rewards Three Distributor Partners with Umrah Packages under ‘Shopner Umrah 2026’ Campaign

উপায়ের ‘স্বপ্নের ওমরাহ’ ক্যাম্পেইনে পুরস্কার পেলেন ৩ ডিস্ট্রিবিউশন পার্টনার

সাতক্ষীরায় ৭৫ শতাংশ জলবায়ু বাস্তুচ্যুত পরিবার তীব্র খাদ্য সংকটে

মিরপুর বেড়িবাঁধে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪

হাসপাতাল নেই ৬০ গ্রামে, অসুস্থ হলে আট ঘণ্টার নদীপথ পাড়ি

চাঁদপুরে হাইড্রোলিক হর্ন ব্যবহারে ৬ যানবাহনকে জরিমানা

ঢাকায় শুষ্ক আবহাওয়া, কমতে পারে দিনের তাপমাত্রা

বাংলাদেশে জীববৈচিত্র্য ও জলবায়ু রক্ষায় ১২ সংস্থার সঙ্গে ইউএনডিপির চুক্তি

সড়ক দুর্ঘটনার আচরণগত ঝুঁকি নিরসনে স্বাস্থ্য অধিদপ্তরের সাথে মতবিনিময় সভা