ঢাকাবৃহস্পতিবার , ৫ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ

নতুন পাঁচটি সংস্কার কমিশন করা হবে : পরিবেশ উপদেষ্টা

প্রতিবেদক
Ibrahim Khalil
৩১ অক্টোবর ২০২৪, ৫:৫২ বিকাল

Link Copied!

স্থানীয় সরকার, স্বাস্থ্য, নারী, গণমাধ্যম ও শ্রম খাতে সংস্কারের লক্ষ্যে নতুন পাঁচটি সংস্কার কমিশন গঠন করা হচ্ছে বলে জানিয়েছেন পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।

রিজওয়ানা হাসান বলেন, দেশে একটি সুষ্ঠু নিরপেক্ষ, স্বচ্ছ ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে নির্বাচন কমিশন গঠনের জন্য সার্চ কমিটি করা হয়েছে। নির্বাচনে কোন রাজনৈতিক দল অংশগ্রহণ করবে, সেটি অন্তর্বর্তীকালীন সরকারের বিষয় নয়।

দেশের মানুষ বিভিন্ন খাতে সংস্কার চায় দাবি করে পরিবেশ উপদেষ্টা বলেন, স্থানীয় সরকার, স্বাস্থ্য, নারী, গণমাধ্যম ও শ্রম খাতে সংস্কারের লক্ষ্যে নতুন পাঁচটি সংস্কার কমিশন গঠন করা হচ্ছে। আগামী রোববারের মধ্যে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি হবে। নির্বাচনের আগে এই সংস্কার অত্যন্ত গুরুত্বপূর্ণ।

রিজওয়ানা হাসান জানান, প্রকল্প প্রণয়ন থেকে শুরু করে, যথাসময়ে প্রকল্পের কাজ শেষ করা, সাশ্রয়ী করা এবং স্বচ্ছতার সঙ্গে প্রকল্প বাস্তবায়নে একটি যথাযথ পদ্ধতি বের করা হবে। এদিন উপদেষ্টা পরিষদের বৈঠকে রাষ্ট্রপতির অপসারণ প্রসঙ্গে কোনো আলোচনা হয়নি বলে জানান পরিবেশ উপদেষ্টা।

Facebook Comments Box

আরও পড়ুন

নওগাঁয় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ব্যাংক কর্মচারীর মৃত্যু

সপ্তাহজুড়ে কেমন থাকবে দেশের আবহাওয়া? জানাল অধিদপ্তর

স্তনবৃন্তে স্পর্শ করলেই কেন হঠাৎ মন খারাপ, কী এই ‘স্যাড নিপল সিনড্রোম’?

upay Rewards Three Distributor Partners with Umrah Packages under ‘Shopner Umrah 2026’ Campaign

উপায়ের ‘স্বপ্নের ওমরাহ’ ক্যাম্পেইনে পুরস্কার পেলেন ৩ ডিস্ট্রিবিউশন পার্টনার

সাতক্ষীরায় ৭৫ শতাংশ জলবায়ু বাস্তুচ্যুত পরিবার তীব্র খাদ্য সংকটে

মিরপুর বেড়িবাঁধে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪

হাসপাতাল নেই ৬০ গ্রামে, অসুস্থ হলে আট ঘণ্টার নদীপথ পাড়ি

চাঁদপুরে হাইড্রোলিক হর্ন ব্যবহারে ৬ যানবাহনকে জরিমানা

ঢাকায় শুষ্ক আবহাওয়া, কমতে পারে দিনের তাপমাত্রা

বাংলাদেশে জীববৈচিত্র্য ও জলবায়ু রক্ষায় ১২ সংস্থার সঙ্গে ইউএনডিপির চুক্তি

সড়ক দুর্ঘটনার আচরণগত ঝুঁকি নিরসনে স্বাস্থ্য অধিদপ্তরের সাথে মতবিনিময় সভা