ঢাকাবুধবার , ৪ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ

নতুন পর্যটন গন্তব্যের সন্ধান করছে সরকার : হাসান আরিফ

প্রতিবেদক
Ibrahim Khalil
২৩ নভেম্বর ২০২৪, ১১:১৩ সকাল

Link Copied!

বেসামরিক বিমান চলাচল ও পর্যটন উপদেষ্টা এ এফ হাসান আরিফ বলেছেন, বিনিয়োগ ও ব্যবসার প্রসারে পর্যটনের ভূমিকা অপরিসীম। এর পরিপ্রেক্ষিতে দেশে নতুন নতুন পর্যটন কেন্দ্র অনুসন্ধানে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে।

শুক্রবার এশিয়া আন্তর্জাতিক বাণিজ্য মেলায় বাংলাদেশ পর্যটন করপোরেশন ও বাংলাদেশ পর্যটন বোর্ডের স্টল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন উপদেষ্টা।

হাসান আরিফ বলেন, সরকার নতুন পর্যটন গন্তব্যের সন্ধান এবং পর্যটন খাতে দেশি-বিদেশি বিনিয়োগ আকর্ষণকে অগ্রাধিকার দিচ্ছে। পর্যটন মেলা পর্যটনকে নতুন উচ্চতায় নিয়ে যেতে এবং মানুষের কাছে পৌঁছাতে সহায়ক ভূমিকা পালন করে।

এ সময় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন সচিব নাসরীন জাহানসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

৭ নভেম্বর শুরু হওয়া ১৭ দিনব্যাপী মেলা শেষ হবে শনিবার। এতে মোট ২৮৪টি স্টলে বিভিন্ন পণ্য প্রদর্শিত হচ্ছে। মেলায় দেশীয় স্টলের পাশাপাশি চীন, ভারত, পাকিস্তান, নেপালসহ অনেক দেশ অংশ নিচ্ছে।

এশিয়া আন্তর্জাতিক বাণিজ্য মেলা মানুষ স্বতঃস্ফূর্তভাবে উপভোগ করছে উল্লেখ করে উপদেষ্টা বলেন, এ ধরনের মেলা আমাদের পর্যটন শিল্পের বিকাশ ঘটাবে।

সাংবাদিকের এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, মেলাকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা জোরদার করা হয়েছে যাতে দর্শনার্থীরা নির্বিঘ্নে মেলা উপভোগ করতে পারে।

Facebook Comments Box

আরও পড়ুন

নওগাঁয় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ব্যাংক কর্মচারীর মৃত্যু

সপ্তাহজুড়ে কেমন থাকবে দেশের আবহাওয়া? জানাল অধিদপ্তর

স্তনবৃন্তে স্পর্শ করলেই কেন হঠাৎ মন খারাপ, কী এই ‘স্যাড নিপল সিনড্রোম’?

upay Rewards Three Distributor Partners with Umrah Packages under ‘Shopner Umrah 2026’ Campaign

উপায়ের ‘স্বপ্নের ওমরাহ’ ক্যাম্পেইনে পুরস্কার পেলেন ৩ ডিস্ট্রিবিউশন পার্টনার

সাতক্ষীরায় ৭৫ শতাংশ জলবায়ু বাস্তুচ্যুত পরিবার তীব্র খাদ্য সংকটে

মিরপুর বেড়িবাঁধে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪

হাসপাতাল নেই ৬০ গ্রামে, অসুস্থ হলে আট ঘণ্টার নদীপথ পাড়ি

চাঁদপুরে হাইড্রোলিক হর্ন ব্যবহারে ৬ যানবাহনকে জরিমানা

ঢাকায় শুষ্ক আবহাওয়া, কমতে পারে দিনের তাপমাত্রা

বাংলাদেশে জীববৈচিত্র্য ও জলবায়ু রক্ষায় ১২ সংস্থার সঙ্গে ইউএনডিপির চুক্তি

সড়ক দুর্ঘটনার আচরণগত ঝুঁকি নিরসনে স্বাস্থ্য অধিদপ্তরের সাথে মতবিনিময় সভা