
দেশের কয়েকটি জেলায় আজ বিকেল ৪টার মধ্যে ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি বা বৃষ্টি হতে পারে বলে জনিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
মঙ্গলবার (২৮ এপ্রিল) এক সতর্কবার্তায় এসব তথ্য জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
সতর্কবার্তায় বলা হয়েছে, গোপালগঞ্জ, বাগেরহাট, ফরিদপুর, ঝালকাঠি, যশোর, শরীয়তপুর এবং সাতক্ষীরা জেলার কিছু স্থানে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়ার সঙ্গে বজ্রবৃষ্টি হতে পারে।
আবহাওয়া অধিদপ্তর সংশ্লিষ্ট এলাকার মানুষদের বজ্রপাতের সময় নিরাপদ আশ্রয়ে থাকার এবং খোলা জায়গা এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে।