ঢাকাবৃহস্পতিবার , ৫ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ

দেশের ৩ জেলায় ৮০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির আভাস

প্রতিবেদক
Ibrahim Khalil
১৫ মে ২০২৫, ১:৩৪ বিকাল

Link Copied!

দেশের ৩ জেলার ওপর দিয়ে ঘণ্টায় ৮০ কিমি বেগে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে সতর্ক করেছে আবহাওয়া অধিদপ্তর। ঝড়ের সম্ভাবনা রয়েছে রংপুর, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলে। এছাড়া দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য এক নম্বর সতর্ক বার্তা জারি করা হয়েছে।

বৃহস্পতিবার (১৫ মে) আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ওই তিন জেলায় পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঝড়ো হাওয়া আসতে পারে। বাতাসের গতিবেগ থাকতে পারে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার। এই ঝড়ের সঙ্গে বজ্রপাত ও বৃষ্টি হওয়ার সম্ভাবনাও রয়েছে।

এতে, রংপুর, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলের নদীবন্দরগুলোকে এক নম্বর নৌহুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। নৌযানগুলোকে অতিরিক্ত সতর্কতা অবলম্বন করার আহ্বান জানানো হয়েছে।

এছাড়া আবহাওয়া অফিসের আরেকটি পূর্বাভাসে বলা হয়েছে, আগামী কয়েক দিন দেশের বিভিন্ন জায়গায় দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রপাতের সময় সতর্ক থাকতে বলা হয়েছে সবাইকে। আগামী সপ্তাহে বৃষ্টিপাতের প্রবণতা আরও বাড়তে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা বর্তমানে প্রায় একই রকম থাকবে।

আজকের আবহাওয়ার বৃষ্টিপাতের পূর্বাভাস অনুযায়ী—ময়মনসিংহ ও সিলেট বিভাগে একাধিক স্থানে বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু–এক জায়গাতেও দমকা হাওয়ার সঙ্গে বজ্রসহ বৃষ্টি হতে পারে।

আবহাওয়া অফিস বলছে, বজ্রপাতের সময় খোলা জায়গায় অবস্থান না করাই নিরাপদ। বিশেষ করে কৃষক, শ্রমিক ও খোলা মাঠে কাজ করা মানুষদের সাবধানে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

Facebook Comments Box

আরও পড়ুন

নওগাঁয় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ব্যাংক কর্মচারীর মৃত্যু

সপ্তাহজুড়ে কেমন থাকবে দেশের আবহাওয়া? জানাল অধিদপ্তর

স্তনবৃন্তে স্পর্শ করলেই কেন হঠাৎ মন খারাপ, কী এই ‘স্যাড নিপল সিনড্রোম’?

upay Rewards Three Distributor Partners with Umrah Packages under ‘Shopner Umrah 2026’ Campaign

উপায়ের ‘স্বপ্নের ওমরাহ’ ক্যাম্পেইনে পুরস্কার পেলেন ৩ ডিস্ট্রিবিউশন পার্টনার

সাতক্ষীরায় ৭৫ শতাংশ জলবায়ু বাস্তুচ্যুত পরিবার তীব্র খাদ্য সংকটে

মিরপুর বেড়িবাঁধে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪

হাসপাতাল নেই ৬০ গ্রামে, অসুস্থ হলে আট ঘণ্টার নদীপথ পাড়ি

চাঁদপুরে হাইড্রোলিক হর্ন ব্যবহারে ৬ যানবাহনকে জরিমানা

ঢাকায় শুষ্ক আবহাওয়া, কমতে পারে দিনের তাপমাত্রা

বাংলাদেশে জীববৈচিত্র্য ও জলবায়ু রক্ষায় ১২ সংস্থার সঙ্গে ইউএনডিপির চুক্তি

সড়ক দুর্ঘটনার আচরণগত ঝুঁকি নিরসনে স্বাস্থ্য অধিদপ্তরের সাথে মতবিনিময় সভা