ঢাকাবৃহস্পতিবার , ১৯ ফেব্রুয়ারি ২০২৬

আজকের সর্বশেষ সবখবর

দেশের বিভিন্ন এলাকায় ভূকম্পন অনুভূত

নিজস্ব প্রতিবেদক
ফেব্রুয়ারি ১৯, ২০২৬ ২:৪৩ অপরাহ্ণ । ১৪৬ জন

দেশের বিভিন্ন স্থানে বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুর ১২টা ৪৬ মিনিটে ভূমিকম্প অনুভূত হয়েছে। ইউরোপিয়ান-মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) জানিয়েছে, রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ৪.১ ছিল।

সংস্থাটি জানিয়েছে, ভূমিকম্পের উৎপত্তি ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় হয়েছে। অন্যদিকে মাই আর্থকোয়েক অ্যালার্ট জানিয়েছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল রাজধানী ঢাকা থেকে প্রায় ১৮১ কিলোমিটার দূরে সুনামগঞ্জের ছাতক উপজেলায়।

ভূমিকম্পের কম্পন সিলেট নগরীসহ জেলার বিভিন্ন এলাকায় কয়েক সেকেন্ড ধরে অনুভূত হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

আবহাওয়া অধিদফতর সিলেট কার্যালয়ের সহকারী পরিচালক শাহ মোহাম্মদ সজীব হোসাইন জানান, রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৪.১০। উৎপত্তিস্থল ভূপৃষ্ঠ থেকে প্রায় ৬২৬ কিলোমিটার গভীরে হওয়ায় আশপাশের এলাকায় কম্পন অনুভূত হয়েছে।