ঢাকাবুধবার , ২৪ জুন ২০২৬
  1. সর্বশেষ

দেশজুড়ে ভারী বৃষ্টি ও ঝড়ের পূর্বাভাস

প্রতিবেদক
Ibrahim Khalil
১৯ জুন ২০২৫, ১২:৪২ বিকাল

Link Copied!

দেশের ১৮টি অঞ্চলে আজ দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ঝড়ো হাওয়ার সম্ভাবনার মধ্যে রয়েছে—রংপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, ঢাকা, টাঙ্গাইল, ফরিদপুর, মাদারীপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালি, নোয়াখালি, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চল।

এই কারণে সংশ্লিষ্ট সব নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

এছাড়া চলতি সপ্তাহজুড়ে দেশের বিভিন্ন বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। সেই সঙ্গে বজ্রপাত ও দমকা হাওয়ার আশঙ্কাও রয়েছে।

আবহাওয়া অধিদপ্তর নদীপথে চলাচলকারী যানবাহনের চালক, যাত্রী এবং সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকতে বলেছে। একই সঙ্গে সাধারণ মানুষকেও ঝড়বৃষ্টি ও বজ্রপাতের সময় ঘরের ভেতরে অবস্থান করতে পরামর্শ দেওয়া হয়েছে।

পরিস্থিতির উন্নতি বা অবনতির ওপর ভিত্তি করে পরবর্তী বিজ্ঞপ্তিতে নির্দেশনা দেওয়া হবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

Facebook Comments Box

আরও পড়ুন

এসবিএসি ব্যাংকের গ্রাহক ও কর্মীদের স্বাস্থ্যসেবা সুবিধা দিতে চিকিৎসা ইন্টারন্যাশনালের সঙ্গে চুক্তি

DMP will toughen traffic laws and speed limits guideline enforcement

ট্রাফিক আইন বাস্তবায়নে জোর, ডিএমপি কর্মকর্তাদের বিশেষ প্রশিক্ষণ

যমুনার পানি বাড়ছে, সিরাজগঞ্জে তীব্র নদীভাঙনে আতঙ্ক

ল্যাবে তৈরি কৃত্রিম অঙ্গের অভাবনীয় সাফল্য

বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানায় যুক্ত হলো নতুন আফ্রিকান বন্যপ্রাণী

আগামী ৪ দিন যেমন থাকতে পারে দেশের আবহাওয়া

কর্মসৃজন ও দক্ষতা উন্নয়নে পিকেএসএফের অর্থায়ন ৪৫ শতাংশ বৃদ্ধি

শ্রীলঙ্কায় ভয়াবহ ডেঙ্গু পরিস্থিতি, নিয়ন্ত্রণে সেনা মোতায়েন

বিজয়নগরে সিমেন্টবোঝাই ট্রাক খাদে, শ্রমিক নিহত

জলবায়ু প্রতিশ্রুতি বাস্তবায়নে বিশ্বনেতাদের প্রতি তারেক রহমানের আহ্বান

কবিরহাটে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২