ঢাকাবুধবার , ৮ জুলাই ২০২৬
  1. সর্বশেষ

দেশজুড়ে আগামী কয়েকদিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির আভাস

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
৮ জুলাই ২০২৬, ১২:২৭ বিকাল

Link Copied!

মৌসুমি বায়ু সক্রিয় থাকায় আগামী কয়েকদিন দেশের অধিকাংশ এলাকায় বৃষ্টি অব্যাহত থাকতে পারে। এ সময়ে কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণেরও আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

বুধবার (৮ জুলাই) সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাসে এসব তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ছত্তিশগড় ও তৎসংলগ্ন উত্তর ও মধ্যপ্রদেশে অবস্থানরত মৌসুমি স্থল নিম্নচাপটি দুর্বল হয়ে বর্তমানে মধ্যপ্রদেশ ও তৎসংলগ্ন উত্তরপ্রদেশে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। এটি আরও পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে ক্রমান্বয়ে দুর্বল হতে পারে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় বায়ুচাপের তারতম্য বেশি রয়েছে। পাশাপাশি মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে।

আজ বুধবার (৮ জুলাই) রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া, বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। একই সঙ্গে রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। এদিন সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে, তবে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।

বৃহস্পতিবার (৯ জুলাই) দেশের আট বিভাগেই অধিকাংশ এলাকায় বৃষ্টি বা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ সময় দেশের বিভিন্ন স্থানে ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

শুক্রবার (১০ জুলাই) রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ এলাকায় এবং রংপুর ও ময়মনসিংহ বিভাগের অনেক জায়গায় বৃষ্টি বা বজ্রবৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। এসব বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।

শনিবার (১১ জুলাই) আবারও দেশের অধিকাংশ এলাকায় বৃষ্টি বা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। এদিন দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

রোববার (১২ জুলাই) রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা ও খুলনা বিভাগের কিছু কিছু এলাকায় বৃষ্টি বা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ সময় কয়েকটি বিভাগে মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বর্ধিত পাঁচ দিনের পূর্বাভাস অনুযায়ী, আগামী সপ্তাহের শুরুতে বৃষ্টিপাতের প্রবণতা কিছুটা কমতে পারে।

Facebook Comments Box

আরও পড়ুন

নিজের প্রাণ বাঁচাতে ডিমকেই ঢাল করছে মৌমাছি, ঝুঁকিতে কৃষি ও খাদ্য নিরাপত্তা

স্থূলতা মোকাবিলায় নতুন আশা অরফরগ্লিপ্রন বড়ি

তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নের পাশাপাশি ই-সিগারেট ও ভ্যাপের বিরুদ্ধে দ্রুত পদক্ষেপের আহ্বান

বান্দরবানে পাহাড়ধসে পাকা দালানসহ ৭ বসতঘর ক্ষতিগ্রস্ত

দেশজুড়ে আগামী কয়েকদিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির আভাস

টানা বর্ষণে বান্দরবানে ভয়াবহ বন্যা, বিপৎসীমার ওপরে তিন নদী

ছয় মাসে সমুদ্রপথে ইতালিতে সবচেয়ে বেশি পৌঁছেছেন বাংলাদেশিরা

কক্সবাজারে পাহাড়ধস-বন্যার তাণ্ডব, প্রাণ গেল ১২ জনের

দুই অঞ্চলে বুধবারের এইচএসসি পরীক্ষা স্থগিত

১২ জেলায় স্বল্পমেয়াদি বন্যার শঙ্কা

টানা বৃষ্টিতে কক্সবাজারের ৩৩ ইউনিয়ন প্লাবিত, পানিবন্দী হাজারো মানুষ

ভারী বর্ষণে পানির নিচে খাগড়াছড়ি-রাঙামাটি সড়ক, যান চলাচল বন্ধ