ঢাকাবৃহস্পতিবার , ৫ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ

দূষণ রোধে সারাদেশে অভিযান, ৪৩ লাখ টাকার জরিমানা

প্রতিবেদক
Ibrahim Khalil
১২ ফেব্রুয়ারী ২০২৫, ১২:২১ বিকাল

Link Copied!

বায়ুদূষণকারী অবৈধ ইটভাটার বিরুদ্ধে সারাদেশে অভিযান চালিয়ে ৪২ লাখ ৭০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। ভ্রাম্যমান আদালত মোট ১৫টি অভিযান চালিয়ে ২১ মামলায় এই জরিমানা আদায় করেন।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সারাদেশে এ অভিযান চালানো হয়।

লক্ষীপুর, কক্সবাজার, মাগুরা, কুমিল্লা, চট্টগ্রাম, সিরাজগঞ্জ, ফেনী, মেহেরপুর, গাজীপুর, কুড়িগ্রাম, নারায়ণগঞ্জ ও পিরোজপুর জেলায় ২১টি মামলার মাধ্যমে ৪২ লাখ ৭০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। ১০টি ইটভাটার কিলন ভেঙে কার্যক্রম বন্ধ করে দেওয়া হয় এবং ৫টি ইটভাটার বিরুদ্ধে কঠোর নির্দেশনা দেওয়া হয়।

শরীয়তপুর ও বরগুনা জেলায় নিষিদ্ধ পলিথিন উৎপাদন, বিক্রয়, সরবরাহ ও বাজারজাতকরণের অপরাধে দুটি মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়। পাঁচটি মামলার মাধ্যমে ১৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয় এবং ২০১ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়। দেশের বিভিন্ন দোকান মালিককে এ বিষয়ে সতর্ক করা হয়েছে।

বায়ুদূষণ নিয়ন্ত্রণ বিধিমালা ২০২২ অনুসারে, নির্মাণ সামগ্রী দ্বারা বায়ুদূষণের অভিযোগে ঢাকা মহানগরের খিলগাঁও ও পল্টন এলাকায় দুটি মোবাইল কোর্ট পরিচালিত হয়। দুটি মামলার মাধ্যমে ৯ হাজার টাকা জরিমানা আদায় করা হয় এবং সংশ্লিষ্টদের সতর্ক করা হয়।

ঢাকা জেলার কেরানীগঞ্জ এলাকায় অবৈধভাবে পরিচালিত শাহপরান বিস্কুট কারখানার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালিত হয়। কারখানার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে এর কার্যক্রম সম্পূর্ণরূপে বন্ধ করে দেওয়া হয়।

পরিবেশ দূষণবিরোধী এ অভিযান অব্যাহত থাকবে বলে বন পরিবেশ ও জলবায়ু মন্ত্রণালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

Facebook Comments Box

আরও পড়ুন

নওগাঁয় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ব্যাংক কর্মচারীর মৃত্যু

সপ্তাহজুড়ে কেমন থাকবে দেশের আবহাওয়া? জানাল অধিদপ্তর

স্তনবৃন্তে স্পর্শ করলেই কেন হঠাৎ মন খারাপ, কী এই ‘স্যাড নিপল সিনড্রোম’?

upay Rewards Three Distributor Partners with Umrah Packages under ‘Shopner Umrah 2026’ Campaign

উপায়ের ‘স্বপ্নের ওমরাহ’ ক্যাম্পেইনে পুরস্কার পেলেন ৩ ডিস্ট্রিবিউশন পার্টনার

সাতক্ষীরায় ৭৫ শতাংশ জলবায়ু বাস্তুচ্যুত পরিবার তীব্র খাদ্য সংকটে

মিরপুর বেড়িবাঁধে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪

হাসপাতাল নেই ৬০ গ্রামে, অসুস্থ হলে আট ঘণ্টার নদীপথ পাড়ি

চাঁদপুরে হাইড্রোলিক হর্ন ব্যবহারে ৬ যানবাহনকে জরিমানা

ঢাকায় শুষ্ক আবহাওয়া, কমতে পারে দিনের তাপমাত্রা

বাংলাদেশে জীববৈচিত্র্য ও জলবায়ু রক্ষায় ১২ সংস্থার সঙ্গে ইউএনডিপির চুক্তি

সড়ক দুর্ঘটনার আচরণগত ঝুঁকি নিরসনে স্বাস্থ্য অধিদপ্তরের সাথে মতবিনিময় সভা