ঢাকাবৃহস্পতিবার , ১৬ জুলাই ২০২৬
  1. সর্বশেষ

দুই দিন পর সাগর থেকে মিলল বজ্রপাতে নিখোঁজ ট্রলার মাঝির মরদেহ

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
১৬ জুলাই ২০২৬, ১০:৪৪ সকাল

Link Copied!

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় মাছ ধরার সময় বজ্রপাতে নদীতে পড়ে নিখোঁজ হওয়া ট্রলার মাঝি রুবেল হাওলাদারের (২৮) মরদেহ দুই দিন পর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর থেকে উদ্ধার করা হয়েছে।

বুধবার (১৫ জুলাই) দুপুরে কুয়াকাটার চর গঙ্গামতি এলাকায় স্থানীয় জেলেরা সাগরে একটি মরদেহ ভাসতে দেখে স্বজনদের খবর দেন। পরে তারা মরদেহটি উদ্ধার করে কুয়াকাটা নৌ-পুলিশ ফাঁড়িকে অবহিত করেন।

কুয়াকাটা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. মনিরুজ্জামান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হবে।

নিহত রুবেল হাওলাদার রাঙ্গাবালী উপজেলার বড়বাইশদিয়া ইউনিয়নের ১২ নম্বর ডিগ্রির মাঝগ্রাম এলাকার আবুল কালাম হাওলাদারের ছেলে। তিনি নিজ মালিকানাধীন একটি মাছ ধরার ট্রলারের মাঝি ছিলেন।

জানা গেছে, গত সোমবার সকাল প্রায় ১১টার দিকে রাবনাবাদ চ্যানেলের পায়রা সমুদ্রবন্দরের তিন নম্বর বয়া সংলগ্ন গনিরটেক এলাকায় মাছ ধরার সময় আকস্মিক বজ্রপাতে রুবেল ট্রলার থেকে নদীতে পড়ে নিখোঁজ হন। এ ঘটনায় ট্রলারে থাকা আরও তিন জেলে আহত হন। স্থানীয় জেলেরা আহতদের উদ্ধার করলেও রুবেলের কোনো খোঁজ পাওয়া যায়নি। এরপর স্বজন ও স্থানীয় জেলেরা টানা দুই দিন ধরে তার সন্ধান চালিয়ে আসছিলেন।

রাঙ্গাবালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. খায়রুল হাসান এবং বড়বাইশদিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আবু জাফর জানান, চর গঙ্গামতি এলাকা থেকে উদ্ধার হওয়া মরদেহটি রুবেল হাওলাদারের। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Facebook Comments Box

আরও পড়ুন

সেপ্টেম্বরে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে আরও ৫ মেগাওয়াট রুফটপ সৌরবিদ্যুৎ

বিশ্বকাপ সেমিফাইনাল দেখে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় নিহত দুই সাংবাদিক

অমাবস্যার প্রভাবে বরিশাল বিভাগের ৮ নদীর পানি বিপৎসীমার ওপরে

দেশের ৮ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্ক সংকেত

যে ভিটামিনের অভাবে পেট ভরা থাকলেও বারবার ক্ষুধা লাগে

Donate for flood victims thru’ Nagad

নগদের মাধ্যমে বন্যার্তদের পাশে দাঁড়ানোর আহ্বান, নেই কোনো চার্জ

বন্যায় ক্ষতিগ্রস্ত ৫৫ হাজার মানুষের পাশে যুক্তরাজ্য

বন্যায় ১০ জেলায় মানবিক বিপর্যয়, ক্ষতিগ্রস্ত ১১ লক্ষাধিক মানুষ

টিকাদানে আসছে ডিজিটাল ইন্টারঅপারেবল ডাটা প্ল্যাটফর্ম

তিতাস নদীর তীর ভরাটের অভিযোগে এনসিপি নেতাকে ২ লাখ টাকা জরিমানা

লিবিয়ার উপকূলে নৌকাডুবি, অন্তত ৫০ অভিবাসী নিখোঁজ