ঢাকামঙ্গলবার , ১১ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

দরবেশপুর এলাকায় ট্রাকের ধাক্কায় স্কুল শিক্ষক নিহত

প্রতিবেদক
Ibrahim Khalil
১৭ নভেম্বর ২০২৫, ১০:২৩ সকাল

Link Copied!

মেহেরপুর সদর উপজেলার দরবেশপুর এলাকায় ট্রাকের ধাক্কায় তোফাজ্জেল বিশ্বাস (৫৮) নামে এক স্কুল শিক্ষক নিহত হয়েছেন। রোববার (১৬ নভেম্বর) বিকেল পাঁচটার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত তোফাজ্জেল বিশ্বাস দরবেশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক এবং চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দলিয়ারপুর গ্রামের মৃত জামাত আলীর ছেলে।

স্থানীয়রা জানান, বিকেল পাঁচটার দিকে ব্যবসায়িক কাজে তোফাজ্জেল বিশ্বাস মোটরসাইকেলে করে মেহেরপুরের দিকে যাচ্ছিলেন। দরবেশপুর মোড় এলাকায় পৌঁছালে চুয়াডাঙ্গা থেকে মেহেরপুরগামী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে তার মোটরসাইকেলের পেছনে ধাক্কা দেয়। সংঘর্ষের পর তিনি সড়কের ওপর ছিটকে পড়ে গুরুতর আহত হন।

পরে পথচারীরা দ্রুত তাকে উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক ডা. তারেক আহমেদ তাকে মৃত ঘোষণা করেন।

মেহেরপুর সদর থানা ইন্সপেক্টর (তদন্ত) আমিনুল ইসলাম বলেন, নিহত তোফাজ্জেল বিশ্বাসের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করা হয়েছে। দুর্ঘটনা বিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়া ট্রাকটিকে শনাক্ত ও আটক করতে পুলিশের অভিযান চলছে।

হঠাৎ সড়ক দুর্ঘটনায় শিক্ষক সমাজ থেকে আরেকজন অভিজ্ঞ শিক্ষকের জীবন চলে যাওয়ায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Facebook Comments Box

আরও পড়ুন

পুলিশকে জরিমানা করার ক্ষমতা দিলে গণপরিবহনে ধূমপান বন্ধ হবে

আমিরাতে ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের ভিসা পুনর্বহালের দাবি

Realme C100X with new battery backup surprises

ব্যাটারি ব্যাকআপে নতুন চমক নিয়ে রিয়েলমি সি১০০এক্স

লঘুচাপের প্রভাবে টানা কয়েক দিন বৃষ্টির পূর্বাভাস

এইচ৫ বার্ড ফ্লু: ঝুঁকিপূর্ণ পাখিকে টিকা দেবে অস্ট্রেলিয়া

রাঙ্গামাটির ৩৮৯ বিদ্যুৎবিহীন বিদ্যালয়ে সোলার প্যানেল বসানোর পরিকল্পনা

শাহরাস্তিতে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩

যেভাবে বুঝবেন আপনার হাড় দুর্বল হচ্ছে কি না

চীনে শক্তিশালী টাইফুন ডলফিন, ভারী বৃষ্টি ও ভূমিধসের সতর্কতা

কলম্বিয়ায় ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ১১১

এক আগুন নিভতেই আরেক আগুন, ভয়াবহ দাবানলে যুক্তরাষ্ট্র