ঢাকাবুধবার , ৪ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ

তিন বিভাগে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা

প্রতিবেদক
Ibrahim Khalil
২৪ জুন ২০২৫, ১১:৪০ সকাল

Link Copied!

দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা আরও বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। মঙ্গলবার সকাল ৯টা থেকে দেওয়া পাঁচ দিনের পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে।

একইসঙ্গে সারাদেশেই দমকা হাওয়াসহ বজ্রসহ বৃষ্টি হতে পারে এবং এ সময় দিন ও রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।

আবহাওয়াবিদ আফরোজা সুলতানা জানান, মৌসুমী বায়ুর অক্ষ বর্তমানে উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত। এর একটি শাখা উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

বাংলাদেশে মৌসুমী বায়ু মোটামুটি সক্রিয়, আর উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।

কোথায় কেমন বৃষ্টি হবে?
রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট: অধিকাংশ স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রবৃষ্টি।

রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল: অনেক স্থানে দমকা হাওয়াসহ বৃষ্টির সম্ভাবনা।

রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ: কিছু এলাকায় মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে।

আগামী পাঁচ দিন:
পূর্বাভাসে আরও বলা হয়েছে, ২৫ থেকে ২৮ জুন পর্যন্ত দেশের বেশিরভাগ জায়গায় বৃষ্টি অব্যাহত থাকবে। বিশেষ করে রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ স্থানে এবং অন্যান্য বিভাগে কিছু কিছু স্থানে হালকা থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া অফিস জানিয়েছে, টানা বৃষ্টির কারণে কিছু এলাকায় জলাবদ্ধতার আশঙ্কা রয়েছে। তাই সংশ্লিষ্টদের সতর্ক থাকার এবং জনসাধারণকে প্রয়োজনীয় সাবধানতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।

Facebook Comments Box

আরও পড়ুন

নওগাঁয় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ব্যাংক কর্মচারীর মৃত্যু

সপ্তাহজুড়ে কেমন থাকবে দেশের আবহাওয়া? জানাল অধিদপ্তর

স্তনবৃন্তে স্পর্শ করলেই কেন হঠাৎ মন খারাপ, কী এই ‘স্যাড নিপল সিনড্রোম’?

upay Rewards Three Distributor Partners with Umrah Packages under ‘Shopner Umrah 2026’ Campaign

উপায়ের ‘স্বপ্নের ওমরাহ’ ক্যাম্পেইনে পুরস্কার পেলেন ৩ ডিস্ট্রিবিউশন পার্টনার

সাতক্ষীরায় ৭৫ শতাংশ জলবায়ু বাস্তুচ্যুত পরিবার তীব্র খাদ্য সংকটে

মিরপুর বেড়িবাঁধে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪

হাসপাতাল নেই ৬০ গ্রামে, অসুস্থ হলে আট ঘণ্টার নদীপথ পাড়ি

চাঁদপুরে হাইড্রোলিক হর্ন ব্যবহারে ৬ যানবাহনকে জরিমানা

ঢাকায় শুষ্ক আবহাওয়া, কমতে পারে দিনের তাপমাত্রা

বাংলাদেশে জীববৈচিত্র্য ও জলবায়ু রক্ষায় ১২ সংস্থার সঙ্গে ইউএনডিপির চুক্তি

সড়ক দুর্ঘটনার আচরণগত ঝুঁকি নিরসনে স্বাস্থ্য অধিদপ্তরের সাথে মতবিনিময় সভা