ঢাকাবুধবার , ৪ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ

তাইওয়ানে আঘাত হেনেছে টাইফুন পোদুল, ভারি বৃষ্টিপাত ও ঝোড়ো হাওয়া

প্রতিবেদক
Ibrahim Khalil
১৩ অগাস্ট ২০২৫, ৫:১৬ বিকাল

Link Copied!

তাইওয়ানে বুধবার (১৩ আগস্ট) স্থানীয় সময় পূর্বাঞ্চলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় টাইফুন পোদুল। এতে পুরো অঞ্চলে প্রচণ্ড বৃষ্টিপাত ও ঝোড়ো হাওয়া শুরু হয়েছে।

আবহাওয়াবিদরা আগেই পূর্বাভাস দিয়েছিলেন যে টাইফুনটি দক্ষিণ-পূর্ব তাইওয়ানে আছড়ে পড়বে। মঙ্গলবার (১২ আগস্ট) সকাল থেকেই ঝোড়ো হাওয়া ও ভারি বৃষ্টির তীব্রতা বাড়তে শুরু করে। প্রস্তুতির অংশ হিসেবে প্রশাসন ওই এলাকার নিচু এলাকা থেকে বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেয়।

এএফপির প্রতিবেদনে বলা হয়, তাইওয়ান কেন্দ্রীয় আবহাওয়া বিভাগ জানিয়েছে, বুধবার দুপুর ১টার দিকে তাইতুং কাউন্টিতে টাইফুন পোদুল আঘাত হানে। আঘাতের সময় বাতাসের গতি ঘণ্টায় ১৯১ কিলোমিটার ছিল।

টাইফুন পোদুল বুধবার দিনের শেষ দিকে তাইওয়ান দ্বীপজুড়ে এবং তাইওয়ান প্রণালী দিয়ে প্রবাহিত হবে। পথে এটি দেশের মধ্য ও দক্ষিণাঞ্চলেও আঘাত হানবে। গত মাসে এই অঞ্চলে টাইফুন উইফা আঘাত হানে, যা অন্তত দুইজনের মৃত্যুর পাশাপাশি শতাধিক মানুষ আহত হওয়ার কারণ হয়েছিল।

আঘাত হানার আগে প্রশাসন ৫ হাজার ৫০০-এর বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছে। এছাড়া ২৫২টি অভ্যন্তরীণ ও ১২৯টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়েছে। তাইওয়ানের দক্ষিণাঞ্চলের কাউশিয়ং ও টাইনান শহরে সব ধরনের কাজকর্ম স্থগিত রাখা হয়েছে।

Facebook Comments Box

আরও পড়ুন

নওগাঁয় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ব্যাংক কর্মচারীর মৃত্যু

সপ্তাহজুড়ে কেমন থাকবে দেশের আবহাওয়া? জানাল অধিদপ্তর

স্তনবৃন্তে স্পর্শ করলেই কেন হঠাৎ মন খারাপ, কী এই ‘স্যাড নিপল সিনড্রোম’?

upay Rewards Three Distributor Partners with Umrah Packages under ‘Shopner Umrah 2026’ Campaign

উপায়ের ‘স্বপ্নের ওমরাহ’ ক্যাম্পেইনে পুরস্কার পেলেন ৩ ডিস্ট্রিবিউশন পার্টনার

সাতক্ষীরায় ৭৫ শতাংশ জলবায়ু বাস্তুচ্যুত পরিবার তীব্র খাদ্য সংকটে

মিরপুর বেড়িবাঁধে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪

হাসপাতাল নেই ৬০ গ্রামে, অসুস্থ হলে আট ঘণ্টার নদীপথ পাড়ি

চাঁদপুরে হাইড্রোলিক হর্ন ব্যবহারে ৬ যানবাহনকে জরিমানা

ঢাকায় শুষ্ক আবহাওয়া, কমতে পারে দিনের তাপমাত্রা

বাংলাদেশে জীববৈচিত্র্য ও জলবায়ু রক্ষায় ১২ সংস্থার সঙ্গে ইউএনডিপির চুক্তি

সড়ক দুর্ঘটনার আচরণগত ঝুঁকি নিরসনে স্বাস্থ্য অধিদপ্তরের সাথে মতবিনিময় সভা