ঢাকাশনিবার , ২০ জুন ২০২৬
  1. সর্বশেষ

ঢাকাসহ ৪৫ জেলার কিছু এলাকায় হতে পারে দমকা হাওয়াসহ বৃষ্টি

প্রতিবেদক
Ibrahim Khalil
১৮ জুন ২০২৬, ১১:৩৩ পূর্বাহ্ণ

Link Copied!

দেশের বিভিন্ন অঞ্চলে আজ বিকালের মধ্যে বিক্ষিপ্তভাবে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে কিছু এলাকায় দমকা হাওয়া বয়ে যেতে পারে বলে আবহাওয়া সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

পূর্বাভাস অনুযায়ী, ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, মানিকগঞ্জ, নরসিংদী, কুষ্টিয়া, রাজবাড়ী, ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুর, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, মাগুরা, মেহেরপুর, চুয়াডাঙ্গা, যশোর, সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, নড়াইল, গোপালগঞ্জ, বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর, কিশোরগঞ্জ, হবিগঞ্জ, সিলেট, মৌলভীবাজার, রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, ফেনী, নোয়াখালী, কক্সবাজার, বান্দরবান, খাগড়াছড়ি, রাঙামাটি, চট্টগ্রাম, চাঁদপুর, টাঙ্গাইল, গাজীপুর, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও নাটোর জেলার কিছু কিছু স্থানে বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে।

ইতোমধ্যে দেশের কয়েকটি জেলায় বৃষ্টি শুরু হয়েছে। আবহাওয়াবিদরা জানিয়েছেন, কোনো কোনো এলাকায় একাধিক দফায় বৃষ্টিপাত হতে পারে।

এদিকে বজ্রপাতের আশঙ্কা থাকায় খোলা মাঠ, জলাশয় ও উঁচু স্থানে অবস্থান না করার পরামর্শ দেওয়া হয়েছে। বজ্রপাতের সময় নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার জন্যও জনগণকে সতর্ক থাকতে বলা হয়েছে।

আবহাওয়া পরিস্থিতি পর্যবেক্ষণ করে প্রয়োজনীয় সতর্কতা মেনে চলার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা।

Facebook Comments Box

আরও পড়ুন

realme Tops Smartphone Sales on Daraz and Pickaboo

স্মার্টফোন বিক্রিতে দারাজ ও পিকাবুতে শীর্ষে রিয়েলমি

ফেঞ্চুগঞ্জে বজ্রাঘাতে দুই জেলের মৃত্যু

মায়ের কাজের চাপে পুষ্টিহীনতায় শিশু: গবেষণা

করোনা নিয়ে গোপন তথ্য প্রকাশ করলেন মার্কিন গোয়েন্দাপ্রধান

নারীর ক্ষমতায়ন ও জলবায়ু অভিযোজনে ইউএন উইমেনের আরও সহযোগিতা চাইল বাংলাদেশ

দুপুরের মধ্যে ৯ জেলার ওপর ঝড়ো হাওয়ার সতর্কতা

অফিসার্স ক্লাবে রূপালী ব্যাংকের এটিএম বুথ উদ্বোধন

তরুণীদের জন্য টাইপ-২ ডায়াবেটিস এখন মরণফাঁদ

দেশে অস্তিত্ব সংকটে হাতি, ৮ বছরে মৃত্যু ১৫১

দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় শিশুর মৃত্যু