ঢাকাবুধবার , ৪ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ

ঢাকার শীতের দুঃসংবাদ: রাত ও ভোরে তাপমাত্রা শূন্যের কাছাকাছি!

প্রতিবেদক
Ibrahim Khalil
১১ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৪৪ সকাল

Link Copied!

রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় আজ বুধবার (১১ ফেব্রুয়ারি) আংশিক মেঘলা থাকতে পারে। ফলে গত কয়েকদিনের মতো আজও দীর্ঘ সময় রোদের দেখা মিলবে না। এই তথ্য জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর, সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার পূর্বাভাসে।

পূর্বাভাস অনুযায়ী, ঢাকার আকাশ শুষ্ক থাকবে, দিনের তাপমাত্রা হালকা বৃদ্ধি পেতে পারে। এই সময় বৃষ্টি বা বজ্রপাতের সম্ভাবনা নেই। বাতাস উত্তর উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৫ থেকে ১০ কিলোমিটার বেগে বইবে।

আজ সকাল ৬টায় ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা ২৮.৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ১৯.২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৭৫ শতাংশ। এর আগে মঙ্গলবার সর্বোচ্চ ২৮.৫ এবং সর্বনিম্ন ১৭.৯ ডিগ্রি সেলসিয়াস ছিল। ঢাকায় আজ সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ৫১ মিনিটে, আর আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৬টা ৩৪ মিনিটে।

বিভাগীয় পর্যায়ে সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা

চট্টগ্রাম: সর্বোচ্চ ৩২.৫°, সর্বনিম্ন ১৪.০°

রাজশাহী: সর্বোচ্চ ২৬.৪°, সর্বনিম্ন ১২.০°

খুলনা: সর্বোচ্চ ২৮.৫°, সর্বনিম্ন ১১.৫°

সিলেট: সর্বোচ্চ ২৮.৭°, সর্বনিম্ন ১০.২°

বরিশাল: সর্বোচ্চ ২৮.৫°, সর্বনিম্ন ১২.২°

রংপুর: সর্বোচ্চ ২৭.৬°, সর্বনিম্ন ১০.৮°

ময়মনসিংহ: সর্বোচ্চ ২৯.০°, সর্বনিম্ন ১৫.০°

সারাদেশের সম্ভাব্য পূর্বাভাস
আবহাওয়া অধিদফতর জানায়, আগামী কয়েক ঘণ্টায় আবহাওয়ার উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা নেই। এছাড়া মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে হালকা কুয়াশা পড়তে পারে। ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নৌ পরিবহন এবং সড়ক যোগাযোগ সাময়িকভাবে ব্যাহত হতে পারে।

Facebook Comments Box

আরও পড়ুন

নওগাঁয় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ব্যাংক কর্মচারীর মৃত্যু

সপ্তাহজুড়ে কেমন থাকবে দেশের আবহাওয়া? জানাল অধিদপ্তর

স্তনবৃন্তে স্পর্শ করলেই কেন হঠাৎ মন খারাপ, কী এই ‘স্যাড নিপল সিনড্রোম’?

upay Rewards Three Distributor Partners with Umrah Packages under ‘Shopner Umrah 2026’ Campaign

উপায়ের ‘স্বপ্নের ওমরাহ’ ক্যাম্পেইনে পুরস্কার পেলেন ৩ ডিস্ট্রিবিউশন পার্টনার

সাতক্ষীরায় ৭৫ শতাংশ জলবায়ু বাস্তুচ্যুত পরিবার তীব্র খাদ্য সংকটে

মিরপুর বেড়িবাঁধে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪

হাসপাতাল নেই ৬০ গ্রামে, অসুস্থ হলে আট ঘণ্টার নদীপথ পাড়ি

চাঁদপুরে হাইড্রোলিক হর্ন ব্যবহারে ৬ যানবাহনকে জরিমানা

ঢাকায় শুষ্ক আবহাওয়া, কমতে পারে দিনের তাপমাত্রা

বাংলাদেশে জীববৈচিত্র্য ও জলবায়ু রক্ষায় ১২ সংস্থার সঙ্গে ইউএনডিপির চুক্তি

সড়ক দুর্ঘটনার আচরণগত ঝুঁকি নিরসনে স্বাস্থ্য অধিদপ্তরের সাথে মতবিনিময় সভা