ঢাকাবুধবার , ৪ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ

ঢাকায় আকাশ মেঘাচ্ছন্ন, কিছু এলাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা

প্রতিবেদক
Ibrahim Khalil
২২ জুন ২০২৫, ১১:২৪ সকাল

Link Copied!

রাজধানী ঢাকা ও আশপাশের অঞ্চলে আজ দিনের শুরুতেই আকাশে মেঘের আনাগোনা দেখা গেছে। বাংলাদেশ আবহাওয়া অধিদফতর জানিয়েছে, আজ আকাশ আংশিক থেকে অস্থায়ীভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে এবং কিছু এলাকায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

রোববার সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস বইতে পারে। তবে এতে তাপমাত্রায় উল্লেখযোগ্য হারে কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই।

আজ সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা ছিল ২৮.৩ ডিগ্রি সেলসিয়াস, আর বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৮৯ শতাংশ। এর আগের দিন, শনিবার রাজধানীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.৭ ডিগ্রি এবং সর্বনিম্ন ছিল ২৭.৮ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টায় ঢাকায় কোনো বৃষ্টিপাত হয়নি।

আবহাওয়া অধিদফতর জানিয়েছে, আজ রাজধানীতে সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ৪৯ মিনিটে এবং আগামীকাল সোমবার সূর্যোদয় হবে ভোর ৫টা ১২ মিনিটে।

এদিকে দীর্ঘমেয়াদি পূর্বাভাসে বলা হয়েছে, আগামী পাঁচদিন দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকবে। রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ এলাকায় এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রামের অনেক জায়গায় বিদ্যুৎ চমকানোসহ দমকা হাওয়ার সঙ্গে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে।

সেই সঙ্গে দেশের কিছু স্থানে মাঝারি থেকে ভারী বর্ষণের আশঙ্কাও রয়েছে। এ সময় সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বেড়ে যেতে পারে।

আবহাওয়াবিদদের মতে, নিয়মিত বৃষ্টিপাত পরিবেশকে কিছুটা শীতল রাখতে সহায়ক হলেও, ভারী বৃষ্টির ফলে কিছু এলাকায় জলাবদ্ধতার ঝুঁকিও থেকে যাচ্ছে। এ অবস্থায় নগরবাসীকে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছেন তারা।

Facebook Comments Box

আরও পড়ুন

নওগাঁয় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ব্যাংক কর্মচারীর মৃত্যু

সপ্তাহজুড়ে কেমন থাকবে দেশের আবহাওয়া? জানাল অধিদপ্তর

স্তনবৃন্তে স্পর্শ করলেই কেন হঠাৎ মন খারাপ, কী এই ‘স্যাড নিপল সিনড্রোম’?

upay Rewards Three Distributor Partners with Umrah Packages under ‘Shopner Umrah 2026’ Campaign

উপায়ের ‘স্বপ্নের ওমরাহ’ ক্যাম্পেইনে পুরস্কার পেলেন ৩ ডিস্ট্রিবিউশন পার্টনার

সাতক্ষীরায় ৭৫ শতাংশ জলবায়ু বাস্তুচ্যুত পরিবার তীব্র খাদ্য সংকটে

মিরপুর বেড়িবাঁধে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪

হাসপাতাল নেই ৬০ গ্রামে, অসুস্থ হলে আট ঘণ্টার নদীপথ পাড়ি

চাঁদপুরে হাইড্রোলিক হর্ন ব্যবহারে ৬ যানবাহনকে জরিমানা

ঢাকায় শুষ্ক আবহাওয়া, কমতে পারে দিনের তাপমাত্রা

বাংলাদেশে জীববৈচিত্র্য ও জলবায়ু রক্ষায় ১২ সংস্থার সঙ্গে ইউএনডিপির চুক্তি

সড়ক দুর্ঘটনার আচরণগত ঝুঁকি নিরসনে স্বাস্থ্য অধিদপ্তরের সাথে মতবিনিময় সভা