ঢাকাবুধবার , ৪ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ

ঢাকাকে বাসযোগ্য করতে আধুনিক নগর পরিকল্পনার আহ্বান রিজওয়ানা হাসানের

প্রতিবেদক
Ibrahim Khalil
২৩ নভেম্বর ২০২৫, ৫:৩৬ বিকাল

Link Copied!

ঢাকার উন্নয়নধারণায় ‘মৌলিক পরিবর্তন’ আনার আহ্বান জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় ও পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেন, অতিরিক্ত কংক্রিটনির্ভর উন্নয়ন রাজধানীকে অনিরাপদ ও বিশৃঙ্খল করে তুলেছে। “বছরের পর বছর সমস্যা নিয়ে আলোচনা করি, কিন্তু সমাধানে সাহসী সিদ্ধান্ত নেই না। পুরোনো কাঠামো দিয়ে এখন আর কাজ হবে না”-এমন মন্তব্য করেন তিনি।

রবিবার (২৩ নভেম্বর) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে রাজউক বাস্তবায়িত এবং জাইকার কারিগরি সহায়তায় পরিচালিত “Project for Development of Policy and Guidelines for Transit-Oriented Development along Mass Transit Corridors”-এর চতুর্থ সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব বলেন।

রিজওয়ানা হাসান বলেন, অর্থবহ সংস্কার উদ্যোগ নিতে গেলে নানা স্তরে প্রতিরোধ আসে, তাই কার্যকর সমন্বয় ও সিদ্ধান্ত গ্রহণ নিশ্চিত করতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর কাঠামোগত পরিবর্তন জরুরি।

ঢাকার নাজুক গণপরিবহন পরিস্থিতি নিয়ে তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, “প্রতিদিন কালো ধোঁয়া বের হওয়া বাস রাস্তায় চলছে। যানবাহন পরিচালনা ও পরিবহন ব্যবস্থার পরিবর্তন ছাড়া ঢাকাকে বাসযোগ্য করা সম্ভব নয়। স্মার্ট গণপরিবহন এখন বিলাসিতা নয়, প্রয়োজন।”

ট্রানজিট-অরিয়েন্টেড ডেভেলপমেন্ট (টিওডি) নিয়ে কথা বলতে গিয়ে তিনি সতর্ক করে বলেন, স্মার্ট পরিবহনব্যবস্থা বাস্তবায়নের নামে পরিবেশের ক্ষতি করা যাবে না। মেট্রো স্টেশন, উঁচু ভবন বা বাণিজ্যিক স্থাপনার জন্য উন্মুক্ত স্থান ও পরিবেশগত বাফার নষ্ট করা ঠিক নয়। “ঢাকার মানুষকে খোলা জায়গা দিতে হবে-যেখানে তারা নিঃশ্বাস নিতে পারে,” বলেন তিনি।

পুরান ঢাকায় রাসায়নিক গুদাম সরানোর ধীরগতি নিয়ে তিনি হতাশা প্রকাশ করে বলেন, স্বার্থান্বেষী গোষ্ঠীর কারণে গুরুত্বপূর্ণ সংস্কার আটকে থাকে। শহরের সবুজায়নে কমিউনিটির অংশগ্রহণ বাড়ানোর ওপরও তিনি গুরুত্ব দেন।

টিওডি উদ্যোগের মাধ্যমে উন্মুক্ত স্থান, পার্ক ও সবুজ পরিবেশ বাড়ানোর সম্ভাবনা থাকলেও তিনি অপ্রয়োজনীয় বাজার নির্মাণে সতর্কতা বজায় রাখার পরামর্শ দেন। “ঢাকায় বাজারের অভাব নেই; অভাব নিরাপদ, উন্মুক্ত ও সহজলভ্য জনসাধারণের জায়গার,” তিনি উল্লেখ করেন।

সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মোঃ নজরুল ইসলাম, ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ফারুক আহমেদ এবং জাইকা বাংলাদেশের প্রধান প্রতিনিধি মি. ইচিগুচি তমহিদে। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন রাজউক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোঃ রিয়াজুল ইসলাম।

Facebook Comments Box

আরও পড়ুন

নওগাঁয় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ব্যাংক কর্মচারীর মৃত্যু

সপ্তাহজুড়ে কেমন থাকবে দেশের আবহাওয়া? জানাল অধিদপ্তর

স্তনবৃন্তে স্পর্শ করলেই কেন হঠাৎ মন খারাপ, কী এই ‘স্যাড নিপল সিনড্রোম’?

upay Rewards Three Distributor Partners with Umrah Packages under ‘Shopner Umrah 2026’ Campaign

উপায়ের ‘স্বপ্নের ওমরাহ’ ক্যাম্পেইনে পুরস্কার পেলেন ৩ ডিস্ট্রিবিউশন পার্টনার

সাতক্ষীরায় ৭৫ শতাংশ জলবায়ু বাস্তুচ্যুত পরিবার তীব্র খাদ্য সংকটে

মিরপুর বেড়িবাঁধে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪

হাসপাতাল নেই ৬০ গ্রামে, অসুস্থ হলে আট ঘণ্টার নদীপথ পাড়ি

চাঁদপুরে হাইড্রোলিক হর্ন ব্যবহারে ৬ যানবাহনকে জরিমানা

ঢাকায় শুষ্ক আবহাওয়া, কমতে পারে দিনের তাপমাত্রা

বাংলাদেশে জীববৈচিত্র্য ও জলবায়ু রক্ষায় ১২ সংস্থার সঙ্গে ইউএনডিপির চুক্তি

সড়ক দুর্ঘটনার আচরণগত ঝুঁকি নিরসনে স্বাস্থ্য অধিদপ্তরের সাথে মতবিনিময় সভা