ঢাকাবুধবার , ২৪ জুন ২০২৬
  1. সর্বশেষ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলকে ধূমপানমুক্ত ঘোষণা

প্রতিবেদক
Ibrahim Khalil
৯ নভেম্বর ২০২৫, ৩:১৫ বিকাল

Link Copied!

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে পুরো হল প্রাঙ্গণকে ধূমপানমুক্ত এলাকা হিসেবে ঘোষণা করেছে। শিক্ষার্থীদের ধারাবাহিক প্রচেষ্টা, সচেতনতা ও ইতিবাচক উদ্যোগের ফলেই এই সিদ্ধান্ত বাস্তবায়ন সম্ভব হয়েছে। আজ সকালে (৯ নভেম্বর’২৫) জিয়া হল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে আরও জানানো হয়, শিক্ষার্থীরা হল প্রশাসনের কাছে স্বাক্ষরিত আবেদনপত্রের মাধ্যমে তাদের দাবি উপস্থাপন করেন। শিক্ষার্থীদের এই উদ্যোগের প্রতি সম্মান জানিয়ে হল প্রশাসন আনুষ্ঠানিকভাবে মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলকে ‘ধূমপানমুক্ত প্রাঙ্গণ’ হিসেবে ঘোষণা করেন। পাশাপাশি, হল প্রাঙ্গণে ধূমপানকে দণ্ডনীয় অপরাধ হিসেবে গণ্য করা হয় এবং এ সংক্রান্ত সাইনবোর্ড হলের প্রধান প্রবেশদ্বারে স্থাপন করা হয়।

এই পরিবর্তনের পেছনে ‘আহছানিয়া মিশন ইয়ুথ ফোরাম ফর হেলথ অ্যান্ড ওয়েলবিয়িং’ স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তারা গত কয়েক মাস ধরে হলের অভ্যন্তরে ধূমপানমুক্ত পরিবেশ সমর্থনকারী আবাসিক শিক্ষার্থীদের কক্ষগুলোতে ‘ধূমপানমুক্ত সাইনেজ’ স্টিকার সংস্থাপন, রুম-টু-রুম প্রচারণা এবং সোশ্যাল মিডিয়া সচেতনতা কার্যক্রম পরিচালনা করে আসছেন। পাশাপাশি তারা একটি ধূমপানবিরোধী স্টুডেন্ট ক্লাব গঠনের উদ্যোগ গ্রহণ করে, যা শিক্ষার্থীদের মধ্যে নেতৃত্ব ও সচেতনতা বাড়াতে ইতিবাচক ভূমিকা রাখে।

মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের এই সিদ্ধান্ত ক্যাম্পাসে একটি সুস্বাস্থ্যময় ও নিরাপদ পরিবেশ গড়ে তোলার ক্ষেত্রে উল্লেখযোগ্য মাইলফলক হিসেবে বিবেচিত হবে। উদ্যোগটি অন্য হল ও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকেও ধূমপানমুক্ত ক্যাম্পাস গঠনে উৎসাহিত করবে বলে আশা করা হচ্ছে।

Facebook Comments Box

আরও পড়ুন

তাপবিদ্যুৎ কেন্দ্রের বিষে বিপন্ন জনপদ

Phoenix Summit 2026 Set to Kicks Off with Intensive Cyber Security Workshops

ইনটেনসিভ সাইবার সিকিউরিটি ওয়ার্কশপের মাধ্যমে শুরু হতে যাচ্ছে ফিনিক্স সামিট ২০২৬

PROGGA Calls for Investing Increased Health Budget for NCD Control

বর্ধিত স্বাস্থ্য বাজেট অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে বিনিয়োগের আহ্বান প্রজ্ঞার

realme Celebrates World Cup Campaign offering Exclusive Rewards

এক্সক্লুসিভ পুরস্কার নিয়ে রিয়েলমির ওয়ার্ল্ড কাপ ক্যাম্পেইন উদযাপন

লোহাগাড়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে কলেজছাত্রী নিহত

২ হাজার ৪৬০ কেন্দ্রে চলবে ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন, লক্ষ্য ৩.৫৭ লাখ শিশু

নিরাপদ খাদ্য নিশ্চিতে ডিজিটাল নিবন্ধনের আওতায় ১০ লাখ প্রতিষ্ঠান

জয়পুরহাটে ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

বিশ্বজুড়ে তাপপ্রবাহ ও আবহাওয়ার চরম পরিবর্তনের আশঙ্কা