ঢাকাশনিবার , ৩১ অক্টোবর ২০২৬
  1. সর্বশেষ
  2. জনস্বাস্থ্য

ডেঙ্গু মোকাবিলায় হাসপাতাল প্রস্তুত রাখার নির্দেশ দেওয়া হচ্ছে’

প্রতিবেদক
Ibrahim Khalil
১৯ মার্চ ২০২৪, ৪:২৩ বিকাল

Link Copied!

ডেঙ্গু মোকাবিলায় আমরা প্রতিরোধমূলক ব্যবস্থা নেব। প্রত্যেক ওয়ার্ডের নাগরিকদের বোঝানো হবে কেন ডেঙ্গু হয়। ডেঙ্গু যাতে বংশবিস্তার করতে না পারে সে অনুযায়ী বাসা বাড়ি পরিষ্কার রাখা। পাশাপাশি হাসপাতালগুলোকে নির্দেশ দেওয়া হচ্ছে যেন তারা প্রস্তুত থাকে বলেন, স্বাস্থ্যমন্ত্রী। আজ (১৯ মার্চ) মঙ্গলবার দুপুরে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভা কক্ষে ডেঙ্গু ও চিকুনগুনিয়া নির্মূলে করণীয় বিষয়াদি নিয়ে ঢাকার দুই সিটি করপোরেশনের সঙ্গে একটি আন্তঃমন্ত্রণালয় বৈঠক শেষে প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।

এ সময় ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম বলেন, আমরা প্রথমে বিটিআই (মশার ওষুধ) এক ঠিকাদারের মাধ্যমে এনেছিলাম। এটার মূল্য ছিল ৮৫ লাখ টাকা। এটা টেস্ট কেস হিসেবে চেয়েছিলাম। যে ঠিকাদার নিয়ে এসেছেন তিনি এটাকে মিস ডিক্লেয়ারেশন করেছেন এবং যা ইচ্ছে তাই করেছেন। যা নিয়ে সোশ্যাল মিডিয়ায় আমাদের সমালোচনা হয়েছে।

তিনি বলেন, ৫ টনের মূল্য ছিল ৮৭ লাখ টাকা। সেই ৫ টন বিটিআই আদালতের নির্দেশনার কারণে ব্যবহার করিনি। যে ঠিকাদার এ কাজ করেছেন তিনি একবার জেলেও গিয়েছেন। এজন্য এবার ঢাকা উত্তর সিটি করপোরেশন সরাসরি বিটিআই আমদানি করতে যাচ্ছে।

তিনি বলেন, আজ এখানে যারা বিশেষজ্ঞ আছেন তারাও বলেছেন যে কীভাবে অর্গানিক, বায়োলজিক্যাল ট্রিটমেন্ট করা যায়। বিটিআই হচ্ছে বায়োলজিক্যাল ট্রিটমেন্টের মধ্যে উত্তম প্রস্তাব। এটি নিয়ে আমরা অলরেডি কাজ করেছি।

তিনি বলেন, আমরা আমাদের কাজ চালিয়ে যাচ্ছি। গুলশান লেক যেদিন প্রথম পরিষ্কার করি সেখান থেকে কোটি কোটি মশা বের হয়ে গেছে। আগামীকাল যাব উত্তরায়, রাজউকের প্রত্যেকটি খাল পরিষ্কার করার জন্য। ডেঙ্গু প্রতিরোধে সবাইকে দায়িত্ব নিতে হবে। আপনারা দেখেছেন, পেট্রোবাংলার নিচে থেকে লার্ভিসাইড পেয়েছি, জরিমানা করেছি ৫ লাখ টাকা।

Facebook Comments Box

আরও পড়ুন

Anti-Aging Specialist Mr. A Jeya Prakash Expresses Gratification with JK Lifestyle

জেকে লাইফস্টাইলে অ্যান্টি-এজিং স্পেশালিস্ট মি. এ জয়া প্রকাশ-এর সন্তুষ্টি

মানবাধিকার বিধ্বংসী তিন আইন নিয়ে উদ্বেগ জানিয়ে আইনমন্ত্রীকে অ্যামনেস্টির চিঠি

১৫টি দেশে প্রসারিত হলো জাতিসংঘের ‘ফার্ম’ কর্মসূচি

বৈশ্বিক স্বাস্থ্যসেবার বৈষম্যে ভূগোলের চেয়ে আয়ের প্রভাব বেশি: গবেষণা

সবার জন্য সাশ্রয়ী আবাসন নিশ্চিতের আহ্বান

নিষেধাজ্ঞা শেষ হচ্ছে রাতে, মাছ ধরতে প্রস্তুত হাতিয়ার জেলেরা

আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির আভাস

একদিনের ব্যবধানে আবারও বাড়ল স্বর্ণের দাম

ময়মনসিংহে কাভার্ড ভ্যানের চাপায় দুই বোনের মৃত্যু

পদ্মা সেতুর এক্সপ্রেসওয়ে পার হতে গিয়ে মাইক্রোবাসের ধাক্কায় নারী নিহত

বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে চায় জাপান