ঢাকাসোমবার , ১০ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ

টেকনাফে বজ্রপাতে জেলের মৃত্যু

প্রতিবেদক
Ibrahim Khalil
৩ মে ২০২৬, ১০:৪৮ সকাল

Link Copied!

কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নে বজ্রপাতে এক জেলের মৃত্যু হয়েছে। শনিবার (২ মে) বিকেলে উপজেলার খারাংখালী এলাকার একটি লবণমাঠে এ ঘটনা ঘটে।

নিহত সরোয়ার কামাল (৩৮) খারাংখালী নতুন পাড়ার বাসিন্দা নুরুল আলমের ছেলে।

স্থানীয়দের বরাত দিয়ে জানা যায়, সরোয়ার কামাল নাফ নদী থেকে মাছ ধরে ফেরার পথে লবণমাঠ এলাকায় পৌঁছালে হঠাৎ বজ্রপাত হয়। এতে তিনি ঘটনাস্থলেই গুরুতর আহত হয়ে পড়ে যান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে হোয়াইক্যং ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ শাহজালাল মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় হ্নীলা হেলথ কেয়ার ডায়াগনস্টিক অ্যান্ড ডক্টরস চেম্বারের মেডিকেল অফিসার ডা. হাসান মিয়া জানান, সরোয়ার কামালকে সেখানে নিয়ে আসার পর পরীক্ষা-নিরীক্ষায় তাকে মৃত পাওয়া যায়। পরে স্বজনরা মরদেহ নিয়ে যান।

নিহত সরোয়ার কামালের পরিবারে এক ছেলে ও দুই মেয়ে রয়েছে। পারিবারিকভাবে রাতেই তার দাফন সম্পন্ন হওয়ার কথা রয়েছে।

Facebook Comments Box

আরও পড়ুন

পাকিস্তানি পাসপোর্টে ভিসা ছাড়াই ১১ দেশে ভ্রমণের সুযোগ

আপনার চারপাশের ভবনে লুকিয়ে আছে ধ্রুপদী স্থাপত্যের ৫ শৈলী

রান্নাঘর থেকে ফলের মাছি তাড়ানোর ৫ সহজ কৌশল

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি ৫৪৪

ওসমানীনগরে সড়ক দুর্ঘটনায় ৯ নিহত: পাঁচ সদস্যের তদন্ত কমিটি

শিগগিরই সিসিইউ ও এনজিওগ্রাম সুবিধা পাবে যশোরের মানুষ

কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে জীবন বাঁচাচ্ছে ‘গো-ডেটা’

রক্তে মাইক্রোপ্লাস্টিক বাড়াচ্ছে হার্ট অ্যাটাকের ঝুঁকি

দুই দিনে দুইবার পরিবর্তন, আবারও বাড়ল স্বর্ণের দাম

গাজীপুরে ট্রেনে কাটা পড়ে স্বামী-স্ত্রীর মৃত্যু

হামে-উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

জাপানে আঘাত হেনে চীনের পথে টাইফুন ডলফিন, বাড়ছে শঙ্কা