ঢাকাশনিবার , ১ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ
  2. লাইফস্টাইল

টানা চার দফা কমার পর আবারও বাড়ল রুপার দাম

প্রতিবেদক
Ibrahim Khalil
১৩ জুন ২০২৬, ১০:৫৮ সকাল

Link Copied!

টানা চার দফা দাম কমানোর পর দেশের বাজারে আবারও রুপার দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ২৯১ টাকা বাড়িয়ে ৫ হাজার ১৩২ টাকা নির্ধারণ করা হয়েছে।

শনিবার সকালে বাজুস এক বিজ্ঞপ্তিতে জানায়, স্থানীয় বাজারে তেজাবি রুপার (পিওর সিলভার) দাম বৃদ্ধি পাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় রুপার নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। নতুন দাম একই দিন সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।

নতুন মূল্য অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৪ হাজার ৮৯৯ টাকা, ১৮ ক্যারেটের ৪ হাজার ১৯৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ৩ হাজার ১৪৯ টাকা নির্ধারণ করা হয়েছে।

এর আগে গত ১১ জুন রুপার দাম সমন্বয় করে ২২ ক্যারেটের প্রতি ভরির দাম ৫৮ টাকা কমিয়ে ৪ হাজার ৮৪১ টাকা করা হয়েছিল। সে সময় ২১ ক্যারেটের দাম ছিল ৪ হাজার ৬০৭ টাকা, ১৮ ক্যারেটের ৩ হাজার ৯৬৬ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ছিল ২ হাজার ৯৭৪ টাকা।

চলতি বছরে এখন পর্যন্ত দেশের বাজারে রুপার দাম ৪৫ দফা সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ২৩ দফায় দাম বেড়েছে এবং ২২ দফায় কমেছে।

এদিকে একই সময়ে ভরিতে ৬ হাজার ৫৯০ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের স্বর্ণের দাম ২ লাখ ২৪ হাজার ৯৪০ টাকা নির্ধারণ করেছে বাজুস। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১৪ হাজার ৭৩৪ টাকা, ১৮ ক্যারেটের ১ লাখ ৮৪ হাজার ৫৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৪৯ হাজার ৮৮২ টাকা নির্ধারণ করা হয়েছে।

চলতি বছরে এখন পর্যন্ত স্বর্ণের দাম ৭৪ দফা সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৩৮ দফায় দাম বেড়েছে এবং ৩৬ দফায় কমানো হয়েছে।

Facebook Comments Box

আরও পড়ুন

সাত বছর পর আবারও চালু হচ্ছে ভেনেজুয়েলা-আরুবার বিমান যোগাযোগ

আলজেরিয়ায় যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ২০

থ্যালাসেমিয়া রোগীদের সর্বোচ্চ সহযোগিতার প্রতিশ্রুতি স্বাস্থ্যমন্ত্রীর

জ্বর হলে ঘরে নয়, দ্রুত চিকিৎসকের কাছে যাওয়ার পরামর্শ

সারা দেশে আরও ৫ দিন বৃষ্টির আভাস, কোথাও হতে পারে ভারী বর্ষণ

কার্বন ডাই-অক্সাইড থেরাপিতে কমবে আলঝেইমার রোগের ঝুঁকি

ক্যান্সার গবেষণায় আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন ড. আবু আলী সিনা

খুলনায় ট্রাকচাপায় একই পরিবারের ৩ জন নিহত

বিশ্বজুড়ে তাপপ্রবাহ ও বন্যার ঝুঁকি বাড়াবে এল নিনো: ডব্লিউএমও

দুপুরের মধ্যে ৭ অঞ্চলে ঝোড়ো হাওয়ার আশঙ্কা

ADB Appoints New Country Director for Bangladesh

বাংলাদেশের জন্য নতুন কান্ট্রি ডিরেক্টর নিয়োগ দিল এডিবি