ঢাকাবুধবার , ৫ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ
  2. জীবন বীমা ও ব্যাংক

টাকা থেকে বঙ্গবন্ধুর ছবি বাদ নিয়ে যা জানা গেল

প্রতিবেদক
Ibrahim Khalil
৭ অক্টোবর ২০২৪, ১২:৪৮ বিকাল

Link Copied!

কাগুজে নোট থেকে বঙ্গবন্ধুর ছবি বাদ দেয়া কিংবা নতুন টাকা ছাপানোর ব্যাপারে কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র হুসনে আরা শিখা।

রোববার (৬ অক্টোবর) এ তথ্য নিশ্চিত করেছেন মুখপাত্র হুসনে আরা শিখা ও অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের ট্রেজারি ও ঋণ ব্যবস্থাপনা অনুবিভাগের উপ-সচিব এলিশ শরমিন।

শিখা বলেন, সম্প্রতি দেশের বেশ কয়েকটি গণমাধ্যমে ২০, ১০০, ৫০০ ও ১ হাজার টাকার কাগুজে নোট নতুন করে ছাপানো এবং নকশা থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি বাদ দেয়ার খবর প্রকাশিত হয়েছে। তবে এ ব্যাপারে বাংলাদেশ ব্যাংক কিছুই জানে না।

আগামী দেড় থেকে দুই বছরের আগে নতুন নোট ছাপানো বা নোটের নকশা পরিবর্তনের কোনো সিদ্ধান্ত কারেন্সি ম্যানেজমেন্ট বিভাগ নেয়নি বলেও জানান মুখপাত্র।

আর অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের ট্রেজারি ও ঋণ ব্যবস্থাপনা অনুবিভাগের উপ-সচিব এলিশ শরমিন জানান, নতুন টাকা ছাপানো বা নকশা পরিবর্তন চেয়ে বাংলাদেশ ব্যাংককে কোনো চিঠি দেয়া হয়নি। আপাতত এ নিয়ে অর্থ মন্ত্রণালয়ের কোনো পরিকল্পনা নেই।

এর আগে শনিবার (৫ অক্টোবর) বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ করা হয়, টাকার নোটের ডিজাইন পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। প্রাথমিকভাবে ২০, ১০০, ৫০০ ও ১০০০ টাকার নোটের ডিজাইন পরিবর্তন করা হবে। নতুন নোটে থাকবে না বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি। বাংলাদেশ ব্যাংককে নতুন করে নোটের নকশা করার প্রস্তাব দেয়া হয়েছে।

Facebook Comments Box

আরও পড়ুন

৫ আগস্ট বান্দরবানের ৪ পর্যটনকেন্দ্রে ফ্রি প্রবেশ

তীব্র গরমে ইংল্যান্ডে দুই মাসে প্রায় তিন হাজার মৃত্যু

পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর নদীই এশিয়ার খাদ্য ব্যবস্থার রূপান্তরের চাবিকাঠি: এডিবি

সন্ধ্যার মধ্যে ৬ অঞ্চলে ঝড়ের আশঙ্কা

realme Bringing Next C-Series Smartphone to Provide All-Day Power

সারাদিন নিরবচ্ছিন্ন পাওয়ার নিশ্চিতে নতুন সি-সিরিজ স্মার্টফোন নিয়ে আসছে রিয়েলমি

Australia provides another $25.25 million in aid for Rohingya

রোহিঙ্গাদের জন্য অস্ট্রেলিয়ার আরও ২৫.২৫ মিলিয়ন ডলার সহায়তা

দেশজুড়ে আরও কয়েকদিন বৃষ্টি, কোথাও কোথাও ভারী বর্ষণের পূর্বাভাস

দেশ-বিদেশে চাহিদা বাড়ায় পাট চাষে ফিরছে কৃষকের আস্থা

মোবাইল ছেড়ে মাঠে, কৃষি শিখছে টাঙ্গাইলের কলেজ শিক্ষার্থীরা

এক মাস দুই দিনে দেশে এলো ৩.১৩ বিলিয়ন ডলার রেমিট্যান্স