ঢাকারবিবার , ৯ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

টমটমের ধাক্কায় কুলাউড়ায় দুই যুবক নিহত

প্রতিবেদক
Ibrahim Khalil
১০ ডিসেম্বর ২০২৫, ১:০৭ বিকাল

Link Copied!

মৌলভীবাজারের কুলাউড়ায় মোটরসাইকেলের সঙ্গে টমটমের ধাক্কায় দুই চাচাতো ভাই নিহত হয়েছেন। দুর্ঘটনা ঘটে মঙ্গলবার (৯ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার শরীফপুর ইউনিয়নের তালতলা এলাকায়।

নিহতরা হলেন ব্যবসায়ী মো. গিয়াস উদ্দিন এবং তার চাচাতো ভাই জালাল আহমদ। দুজনই উপজেলার তেলিবিল (তালতলা) গ্রামের বাসিন্দা।

স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মোটরসাইকেলে বটতলা বাজারের দিকে যাচ্ছিলেন গিয়াস উদ্দিন ও জালাল আহমদ। পথে তালতলা এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ব্যাটারিচালিত টমটমের সঙ্গে ধাক্কা লাগলে দুজনই গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান মোল্যা জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছে।

Facebook Comments Box

আরও পড়ুন

পাকিস্তানি পাসপোর্টে ভিসা ছাড়াই ১১ দেশে ভ্রমণের সুযোগ

আপনার চারপাশের ভবনে লুকিয়ে আছে ধ্রুপদী স্থাপত্যের ৫ শৈলী

রান্নাঘর থেকে ফলের মাছি তাড়ানোর ৫ সহজ কৌশল

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি ৫৪৪

ওসমানীনগরে সড়ক দুর্ঘটনায় ৯ নিহত: পাঁচ সদস্যের তদন্ত কমিটি

শিগগিরই সিসিইউ ও এনজিওগ্রাম সুবিধা পাবে যশোরের মানুষ

কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে জীবন বাঁচাচ্ছে ‘গো-ডেটা’

রক্তে মাইক্রোপ্লাস্টিক বাড়াচ্ছে হার্ট অ্যাটাকের ঝুঁকি

দুই দিনে দুইবার পরিবর্তন, আবারও বাড়ল স্বর্ণের দাম

গাজীপুরে ট্রেনে কাটা পড়ে স্বামী-স্ত্রীর মৃত্যু

হামে-উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

জাপানে আঘাত হেনে চীনের পথে টাইফুন ডলফিন, বাড়ছে শঙ্কা