ঢাকাবৃহস্পতিবার , ২৩ জুলাই ২০২৬
  1. সর্বশেষ

ঝালকাঠিতে যৌথ অভিযানে আড়াই লাখ টাকার অবৈধ জাল জব্দ

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
২৩ জুলাই ২০২৬, ৪:০২ বিকাল

Link Copied!

ঝালকাঠি সদর উপজেলার বাসন্ডা খালে যৌথ অভিযানে প্রায় আড়াই লাখ টাকা মূল্যের অবৈধ মাছ ধরার জাল জব্দ করেছে উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগ। পরে জব্দ করা জালগুলো আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) সকালে সদর উপজেলার বাসন্ডা খালে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সেগুফতা মেহনাজ এবং উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সাইয়্যেদা। আইনশৃঙ্খলা রক্ষায় নৌ পুলিশের একটি দল সহযোগিতা করে।

উপজেলা মৎস্য কার্যালয় সূত্রে জানা যায়, অভিযানে খাল থেকে প্রায় ৪ হাজার মিটার দৈর্ঘ্যের ১০টি ‘চায়না দুয়ারি’ জাল এবং ১৮ হাজার মিটার দৈর্ঘ্যের দুটি ‘বাঁধা জাল’ জব্দ করা হয়। জব্দ করা জালগুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় ২ লাখ ৫০ হাজার টাকা। পরে জব্দ করা জালগুলো ঝালকাঠি শহরের গুরুধাম এলাকায় নিয়ে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

মৎস্য বিভাগ জানিয়েছে, নিষিদ্ধ জালের ব্যবহার জলাশয়ের প্রাকৃতিক মৎস্যসম্পদের জন্য মারাত্মক হুমকি। এ কারণে অবৈধ জাল ব্যবহারকারীদের বিরুদ্ধে নিয়মিত নজরদারি ও আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সেগুফতা মেহনাজ বলেন, দেশীয় প্রজাতির মাছের প্রজনন, বংশবিস্তার ও জলজ জীববৈচিত্র্য রক্ষায় অবৈধ জালের ব্যবহার বন্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box

আরও পড়ুন

শুধু খাবার নয়, যেসব কারণে বাড়ছে খারাপ কোলেস্টেরল

পাঁচ দিনজুড়ে বৃষ্টি-বজ্রপাতের আভাস, সবচেয়ে বেশি বৃষ্টি কোথায়?

কাজের ফাঁকে নাচের বিরতি বাড়াবে আপনার মানসিক শক্তি

১০ বছর ধরে বাঁশের সাঁকোয় চলাচল, নতুন সেতুর অপেক্ষায় ১০ গ্রামের মানুষ

বিলুপ্তির দ্বারপ্রান্তে বাংলাদেশের রেংমিটচা ভাষা

কৃষিজমি রক্ষায় টেকসই আবাসন নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর

গাইবান্ধায় ধানবোঝাই ভটভটির ধাক্কায় ভ্যানচালক নিহত

ঘরে ঘরে স্বাস্থ্য পরীক্ষা শুরু হবে, নিয়োগ পাবে ১ লাখ স্বাস্থ্যকর্মী: স্বাস্থ্যমন্ত্রী

জামালপুরে বাসের ধাক্কায় অটোরিকশার দুই যাত্রী নিহত

দুপুরের মধ্যে ১০ জেলায় ঝড়ের আভাস

সার সংকটে মারাত্মক ঝুঁকিতে বাংলাদেশের খাদ্য উৎপাদন: জাতিসংঘ

বিশ্বের শক্তিশালী পাসপোর্টের তালিকায় তিন ধাপ এগিয়েছে বাংলাদেশ