
ঝালকাঠির কাঠালিয়া উপজেলায় কাঠ পুঁড়িয়ে কয়লা তৈরির ২৩টি অবৈধ চুল্লি গুঁড়িয়ে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় চুল্লির ম্যানেজারকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। শুক্রবার (১৬ মে) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জহিরুল ইসলাম উপজেলার চেঁচরীরামপুর ইউনিয়নের তফছেরের খেয়াঘাট এলাকায় এ অভিযান পরিচালনা করেন।
ইউএনওর নেতৃত্বে চলা এ অভিযানে পরিবেশ দূষণকারী কাঠ দিয়ে কয়লা তৈরির ২৩টি অবৈধ চুল্লি ভেঙ্গে গুঁড়িয়ে দেওয়া হয়েছে।
এসময় চুল্লির ম্যানেজার সেলিম হাওলাদারকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে কাঠালিয়া উপজেলার থানা পুলিশ, ফায়ার-সার্ভিস, আনসার, উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।