ঢাকাবুধবার , ২২ জুলাই ২০২৬
  1. সর্বশেষ

জ্বালানিখাতে সহযোগিতা নিয়ে বাংলাদেশ-রাশিয়ার বৈঠক

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
২২ জুলাই ২০২৬, ৪:৪০ বিকাল

Link Copied!

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ও রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ দ্বিপক্ষীয় সম্পর্ক এবং জ্বালানিখাতে সহযোগিতা জোরদারের বিষয়ে আলোচনা করেছেন।

বুধবার (২৩ জুলাই) ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় আসিয়ান আঞ্চলিক ফোরামের (এআরএফ) পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের ফাঁকে দুই মন্ত্রীর মধ্যে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে নিজ নিজ দেশের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এবং রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। এ সময় প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবিরসহ দুই দেশের ঊর্ধ্বতন কূটনীতিকরা উপস্থিত ছিলেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বৈঠকে বাংলাদেশ ও রাশিয়ার বিদ্যমান দ্বিপক্ষীয় সম্পর্ক পর্যালোচনার পাশাপাশি বিশেষভাবে জ্বালানি খাতে পারস্পরিক সহযোগিতা আরও সম্প্রসারণের বিষয়ে আলোচনা হয়।

এ সময় জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীকে অভিনন্দন জানান রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী।

বৈঠকে সম্প্রতি গঠিত ‘বাংলাদেশ-রাশিয়া পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ গ্রুপ’-এর প্রশংসা করেন সের্গেই ল্যাভরভ। পাশাপাশি দুই দেশই বাণিজ্য, জ্বালানি ও অন্যান্য ক্ষেত্রে দ্বিপক্ষীয় সহযোগিতা আরও জোরদারে একসঙ্গে কাজ করার বিষয়ে সম্মত হয়।

Facebook Comments Box

আরও পড়ুন