ঢাকাবুধবার , ৪ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ

জীববৈচিত্র্য রক্ষায় বন্যপ্রাণী শিকার ও পাচার বন্ধ করতে হবে : পরিবেশ উপদেষ্টা

প্রতিবেদক
Ibrahim Khalil
৯ নভেম্বর ২০২৪, ৮:০০ বিকাল

Link Copied!

জীববৈচিত্র্য সংরক্ষণে বন্যপ্রাণী ধরা, শিকার ও পাচার বন্ধ করতে হবে বলে জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা। তিনি বলেন, বাঘ, হাতিসহ সব বন্যপ্রাণীকে রক্ষা করতে হবে। ধ্বংস বন্ধ করে বিদ্যমান সব বন রক্ষা করতে হবে। পরিবেশ রক্ষায় ছোট ছোট উদ্যোগও বড় পরিবর্তন আনতে পারে।

শনিবার (৯ নভেম্বর) ঢাকার ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে ‘ওয়াইল্ডলাইফ অলিম্পিয়াড’-এর জাতীয় পর্বের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এসব কথা বলেন।

ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের একজন প্রাক্তন শিক্ষার্থী হিসেবে তিনি নানান স্মৃতিচারণ করেন এবং প্রতিষ্ঠানের একটি প্রাচীন বৃক্ষকে স্মারকবৃক্ষ হিসেবে ঘোষণার উদ্যোগ নেওয়া হবে বলে জানান।

সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, ওয়াইল্ড লাইফ অলিম্পিয়াডের মাধ্যমে আমরা আমাদের প্রকৃতি ও বন্যপ্রাণী রক্ষার বার্তা দিচ্ছি। আমরা চাই আমাদের ভবিষ্যৎ প্রজন্ম সবুজ ও সুন্দর বাংলাদেশে বাস করুক। একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিন রক্ষায় বিভিন্ন পদক্ষেপ নিয়েছি। এছাড়া, পলিথিন শপিং ব্যাগ ব্যবহার না করতে, অযথা হর্ন না বাজাতে এবং দিনের বেলা ফ্যান-লাইট বন্ধ রাখার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব ড. ফারহিনা আহমেদ। সভাপতিত্ব করেন প্রধান বন সংরক্ষক মো. আমীর হোসাইন চৌধুরী। উপস্থিত ছিলেন ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মাজেদা বেগম।

অনুষ্ঠানে অলিম্পিয়াডের থিম সংয়ের ভিডিওচিত্র ও গীতিনাট্য প্রদর্শিত হয়। বন্যপ্রাণী হত্যা না করার শপথ গ্রহণ করানো হয়। জাতীয় পর্বে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে টি-শার্ট, সার্টিফিকেট এবং উপহার সামগ্রী প্রদান করা হয়। প্রতিটি ক্যাটাগরির সেরা প্রতিযোগীকে ৫০, ৩০ ও ২০ হাজার টাকা পুরস্কার দেওয়া হয়।

এবারের অলিম্পিয়াডে সারা দেশ থেকে অনলাইন ও অফলাইন রেজিস্ট্রেশনের মাধ্যমে ১ লাখ ৭ হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করে। এরপর কয়েক ধাপে জেলা পর্যায়ে অলিম্পিয়াড অনুষ্ঠিত হয় এবং বিজয়ীদের বন বিভাগের পক্ষ থেকে পুরস্কার দেওয়া হয়।

এর আগে উপদেষ্টা ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের ৬ তলা স্বর্ণচাঁপা একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং ৮ তলা আইসিটি ভবনের উদ্বোধন করেন।

অপরদিকে, আজ চট্টগ্রামের সংঘনায়ক শুদ্ধানন্দ রাজগুরু অভয়ানন্দ মহাবিহারে অনুষ্ঠিত কঠিন চীবর দান অনুষ্ঠানে ভিডিওবার্তার মাধ্যমে প্রধান অতিথির বক্তব্য দেন পরিবেশ উপদেষ্টা। তিনি সব সম্প্রদায়ের মানুষকে শান্তির পথে থাকার আহ্বান জানান।

Facebook Comments Box

আরও পড়ুন

নওগাঁয় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ব্যাংক কর্মচারীর মৃত্যু

সপ্তাহজুড়ে কেমন থাকবে দেশের আবহাওয়া? জানাল অধিদপ্তর

স্তনবৃন্তে স্পর্শ করলেই কেন হঠাৎ মন খারাপ, কী এই ‘স্যাড নিপল সিনড্রোম’?

upay Rewards Three Distributor Partners with Umrah Packages under ‘Shopner Umrah 2026’ Campaign

উপায়ের ‘স্বপ্নের ওমরাহ’ ক্যাম্পেইনে পুরস্কার পেলেন ৩ ডিস্ট্রিবিউশন পার্টনার

সাতক্ষীরায় ৭৫ শতাংশ জলবায়ু বাস্তুচ্যুত পরিবার তীব্র খাদ্য সংকটে

মিরপুর বেড়িবাঁধে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪

হাসপাতাল নেই ৬০ গ্রামে, অসুস্থ হলে আট ঘণ্টার নদীপথ পাড়ি

চাঁদপুরে হাইড্রোলিক হর্ন ব্যবহারে ৬ যানবাহনকে জরিমানা

ঢাকায় শুষ্ক আবহাওয়া, কমতে পারে দিনের তাপমাত্রা

বাংলাদেশে জীববৈচিত্র্য ও জলবায়ু রক্ষায় ১২ সংস্থার সঙ্গে ইউএনডিপির চুক্তি

সড়ক দুর্ঘটনার আচরণগত ঝুঁকি নিরসনে স্বাস্থ্য অধিদপ্তরের সাথে মতবিনিময় সভা