ঢাকাবুধবার , ৪ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ

জলবায়ু-সহনশীল কৃষি, পরিবেশবান্ধব উদ্যোগ বিকাশে ৭০ মিলিয়ন ডলারের ‘গ্রিন প্রকল্প’ চুক্তি স্বাক্ষর

প্রতিবেদক
Ibrahim Khalil
৪ জুন ২০২৬, ১১:৪৯ সকাল

Link Copied!

জলবায়ু সহনশীল কৃষি, পরিবেশবান্ধব উদ্যোগ উন্নয়ন ও পুষ্টি খাতে সমন্বিত অগ্রগতি আনতে ‘Growth for Climate Resilient and Environmental Entrepreneurship and Nutrition (GREEN)’ প্রকল্প বাস্তবায়নে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের সঙ্গে সাবসিডিয়ারি ঋণ ও অনুদান চুক্তি স্বাক্ষর করেছে পিকেএসএফ।

বুধবার (৩ জুন) বাংলাদেশ সচিবালয়ে পিকেএসএফ-এর পক্ষে স্বাক্ষর করেন উপ-ব্যবস্থাপনা পরিচালক ড. আকন্দ মোহাম্মদ রফিকুল ইসলাম এবং অর্থ বিভাগের পক্ষে স্বাক্ষর করেন যুগ্ম সচিব মোছাঃ নাজনীন সুলতানা।

এ প্রকল্পে বাংলাদেশ সরকারের মাধ্যমে ৭০ মিলিয়ন মার্কিন ডলার অর্থায়ন করবে আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল (ইফাদ)। প্রকল্পটি ২০২৬ থেকে ২০৩১ সাল পর্যন্ত দেশব্যাপী বাস্তবায়িত হবে। দারিদ্র্য প্রবণতা, জলবায়ু ঝুঁকি ও কৃষি সম্ভাবনার ভিত্তিতে দেশের কিছু অঞ্চলকে অগ্রাধিকার দেওয়া হবে।

প্রায় ২ লাখ ৬০ হাজার মানুষ এ প্রকল্পের আওতায় আসবে। এর মধ্যে থাকবে দরিদ্র ও প্রান্তিক কৃষক, নারী ও যুব উদ্যোক্তা, ক্ষুদ্র কৃষি উদ্যোক্তা, জলবায়ু ঝুঁকিপূর্ণ এলাকার পরিবার এবং ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মানুষ।

প্রকল্পের আওতায় জলবায়ু সহনশীল ও পরিবেশবান্ধব খাদ্য ব্যবস্থা গড়ে তোলা, অন্তর্ভুক্তিমূলক আর্থিক সেবা সম্প্রসারণ এবং প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধিকে অগ্রাধিকার দেওয়া হবে। পাশাপাশি সৃজনশীল অর্থনীতিতে অবদান রাখা, নিরাপদ খাদ্য উৎপাদন, জলবায়ু সহনশীল কৃষির বিস্তার, গ্রামীণ উদ্যোক্তাদের আয় বৃদ্ধি এবং টেকসই উৎপাদন ব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্ব দেওয়া হবে।

Facebook Comments Box

আরও পড়ুন

নওগাঁয় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ব্যাংক কর্মচারীর মৃত্যু

সপ্তাহজুড়ে কেমন থাকবে দেশের আবহাওয়া? জানাল অধিদপ্তর

স্তনবৃন্তে স্পর্শ করলেই কেন হঠাৎ মন খারাপ, কী এই ‘স্যাড নিপল সিনড্রোম’?

upay Rewards Three Distributor Partners with Umrah Packages under ‘Shopner Umrah 2026’ Campaign

উপায়ের ‘স্বপ্নের ওমরাহ’ ক্যাম্পেইনে পুরস্কার পেলেন ৩ ডিস্ট্রিবিউশন পার্টনার

সাতক্ষীরায় ৭৫ শতাংশ জলবায়ু বাস্তুচ্যুত পরিবার তীব্র খাদ্য সংকটে

মিরপুর বেড়িবাঁধে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪

হাসপাতাল নেই ৬০ গ্রামে, অসুস্থ হলে আট ঘণ্টার নদীপথ পাড়ি

চাঁদপুরে হাইড্রোলিক হর্ন ব্যবহারে ৬ যানবাহনকে জরিমানা

ঢাকায় শুষ্ক আবহাওয়া, কমতে পারে দিনের তাপমাত্রা

বাংলাদেশে জীববৈচিত্র্য ও জলবায়ু রক্ষায় ১২ সংস্থার সঙ্গে ইউএনডিপির চুক্তি

সড়ক দুর্ঘটনার আচরণগত ঝুঁকি নিরসনে স্বাস্থ্য অধিদপ্তরের সাথে মতবিনিময় সভা