ঢাকাবুধবার , ৪ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ

জলবায়ু ক্ষতির দায়ে রাষ্ট্রের বিরুদ্ধে মামলা করা যাবে: জাতিসংঘ আদালতের ঐতিহাসিক রায়

প্রতিবেদক
Ibrahim Khalil
২৪ জুলাই ২০২৫, ১:০৭ বিকাল

Link Copied!

জলবায়ু পরিবর্তনের ক্ষয়ক্ষতির জন্য এখন থেকে এক দেশের বিরুদ্ধে আরেক দেশ আন্তর্জাতিক আদালতে মামলা করতে পারবে—জাতিসংঘের শীর্ষ বিচারিক সংস্থা আন্তর্জাতিক বিচার আদালত (ICJ) সম্প্রতি এমন এক ঐতিহাসিক রায় দিয়েছে।

আইন বিশেষজ্ঞরা বলছেন, যদিও এই রায় বাধ্যতামূলক নয়, তবে এর পরিণতি হতে পারে সুদূরপ্রসারী। বিশেষ করে জলবায়ু পরিবর্তনে সবচেয়ে ঝুঁকিতে থাকা দেশগুলোর জন্য এই রায়কে দেখা হচ্ছে এক ধরনের কূটনৈতিক ও নৈতিক বিজয় হিসেবে।

আদালতের পর্যবেক্ষণে বলা হয়েছে, জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী কে, কী পরিমাণ দায় তার, এবং ক্ষতির মাত্রা নির্ধারণ—এসব বিষয় জটিল ও বিতর্কিত হতে পারে। তবে আন্তর্জাতিক আইন অনুযায়ী, পরিবেশগত ক্ষতির জন্য দায় নির্ধারণ করা এবং সে বিষয়ে ক্ষতিপূরণ চাওয়া একটি বৈধ আইনি পদক্ষেপ হতে পারে।

এই অভূতপূর্ব আইনি লড়াইয়ের ধারণাটি প্রথম আলোচনায় আসে ২০১৯ সালে, যখন প্রশান্ত মহাসাগরীয় দ্বীপপুঞ্জের জলবায়ু-ঝুঁকিতে থাকা একদল তরুণ আইনের শিক্ষার্থী জাতিসংঘের দৃষ্টি আকর্ষণের জন্য উদ্যোগ নেন। জলবায়ু পরিবর্তনের কারণে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, ঘূর্ণিঝড়ের প্রবণতা এবং কৃষিজ ক্ষতির মতো প্রভাবের কারণে এসব দেশ অস্তিত্ব সংকটে পড়ছে।

বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পরিবর্তনের ক্ষতির দায় নির্ধারণে এই রায় ভবিষ্যতের আন্তর্জাতিক নীতিনির্ধারণ ও দায়বদ্ধতা নিশ্চিত করতে সহায়ক হবে। এর মাধ্যমে উন্নত ও কার্বন নিঃসরণে শীর্ষে থাকা দেশগুলো চাপের মুখে পড়তে পারে, যাদের বিরুদ্ধে ঝুঁকিপূর্ণ দেশগুলো ক্ষতিপূরণ দাবি করতে পারে।

Facebook Comments Box

আরও পড়ুন

নওগাঁয় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ব্যাংক কর্মচারীর মৃত্যু

সপ্তাহজুড়ে কেমন থাকবে দেশের আবহাওয়া? জানাল অধিদপ্তর

স্তনবৃন্তে স্পর্শ করলেই কেন হঠাৎ মন খারাপ, কী এই ‘স্যাড নিপল সিনড্রোম’?

upay Rewards Three Distributor Partners with Umrah Packages under ‘Shopner Umrah 2026’ Campaign

উপায়ের ‘স্বপ্নের ওমরাহ’ ক্যাম্পেইনে পুরস্কার পেলেন ৩ ডিস্ট্রিবিউশন পার্টনার

সাতক্ষীরায় ৭৫ শতাংশ জলবায়ু বাস্তুচ্যুত পরিবার তীব্র খাদ্য সংকটে

মিরপুর বেড়িবাঁধে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪

হাসপাতাল নেই ৬০ গ্রামে, অসুস্থ হলে আট ঘণ্টার নদীপথ পাড়ি

চাঁদপুরে হাইড্রোলিক হর্ন ব্যবহারে ৬ যানবাহনকে জরিমানা

ঢাকায় শুষ্ক আবহাওয়া, কমতে পারে দিনের তাপমাত্রা

বাংলাদেশে জীববৈচিত্র্য ও জলবায়ু রক্ষায় ১২ সংস্থার সঙ্গে ইউএনডিপির চুক্তি

সড়ক দুর্ঘটনার আচরণগত ঝুঁকি নিরসনে স্বাস্থ্য অধিদপ্তরের সাথে মতবিনিময় সভা