
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উদ্যোগে গাজীপুরের রাজেন্দ্রপুরে ৬ দশমিক ৯০ একর সরকারি বনভূমি জবরদখলমুক্ত করা হয়েছে। শনিবার সকালে পরিচালিত বৃহৎ যৌথ অভিযানে ২০৫টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়, যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৩৫ কোটি টাকা।
অভিযানটি পরিচালিত হয় গাজীপুর সদর উপজেলার মনিপুর বিটের বোকরান মনিপুর মৌজায়, যা ঢাকা বন বিভাগের আওতায় পড়ে।
অভিযানটি পরিচালনায় অংশ নেয়, গাজীপুর সদর উপজেলা প্রশাসন, সেনাবাহিনী, র্যাব, বিজিবি, ঢাকা বন বিভাগ ও পুলিশ।
বন, বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য রক্ষায় এবং বনভূমি দখলের বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে এ ধরনের যৌথ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে মন্ত্রণালয়ের পক্ষ থেকে।