ঢাকাবুধবার , ৪ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ

ক্যামেরুনে ভূমিধসে নিহত ১১

প্রতিবেদক
Ibrahim Khalil
১০ নভেম্বর ২০২৪, ১০:১৮ সকাল

Link Copied!

ক্যামেরুনের পশ্চিমাঞ্চলে ভারী বর্ষণের কারণে সৃষ্ট ভূমিধসে অন্তত ১১ জন নিহত হয়েছে। মঙ্গলবার এ ভূমিধসের পর বহু নিখোঁজদের মধ্যে থেকে এখন পর্যন্ত ১১ জনকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।

ওইদিন ডিসচ্যাং শহরের কাছে লা ফালাইসে একটি খাড়া পাহাড়ের গায়ের সড়ক ধরে তিনটি যাত্রীবাহী বাস নিচে পড়ে যাওয়ায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার দিন প্রাথমিকভাবে চারজনের লাশ উদ্ধার করেন উদ্ধারকারী দলের সদস্যরা।

এ বিষয়ে দেশটির পশ্চিমাঞ্চলের গভর্নর অগাস্টিন ফনকা আওয়া বলেন, শুক্রবার আরও সাতটি লাশ উদ্ধারের পর নিহতের সংখ্যা বেড়ে ১১ জনে দাঁড়িয়েছে। উদ্ধার হওয়া লাশগুলোতে পচন ধরেছে। ধ্বংসস্তূপের নিচে এখনও অর্ধশতাধিক মানুষ আটকে রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।

সম্প্রতি প্রবল বৃষ্টিপাতের ফলে মধ্য আফ্রিকার দেশ ক্যামেরুনের কিছু অংশে ব্যাপক বন্যা ও ভূমিধসের ঘটনা ঘটছে। দেশটির বাণিজ্যিক কেন্দ্র দৌয়ালার সঙ্গে ওই অঞ্চলের সংযোগকারী খাড়া সড়ক দিয়ে আঁকাবাঁকা পথে ভূমিধসের ঝুঁকি নিয়ে দীর্ঘদিন ধরে চলাফেরা করছেন আশপাশের বাসিন্দারা।

Facebook Comments Box

আরও পড়ুন

নওগাঁয় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ব্যাংক কর্মচারীর মৃত্যু

সপ্তাহজুড়ে কেমন থাকবে দেশের আবহাওয়া? জানাল অধিদপ্তর

স্তনবৃন্তে স্পর্শ করলেই কেন হঠাৎ মন খারাপ, কী এই ‘স্যাড নিপল সিনড্রোম’?

upay Rewards Three Distributor Partners with Umrah Packages under ‘Shopner Umrah 2026’ Campaign

উপায়ের ‘স্বপ্নের ওমরাহ’ ক্যাম্পেইনে পুরস্কার পেলেন ৩ ডিস্ট্রিবিউশন পার্টনার

সাতক্ষীরায় ৭৫ শতাংশ জলবায়ু বাস্তুচ্যুত পরিবার তীব্র খাদ্য সংকটে

মিরপুর বেড়িবাঁধে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪

হাসপাতাল নেই ৬০ গ্রামে, অসুস্থ হলে আট ঘণ্টার নদীপথ পাড়ি

চাঁদপুরে হাইড্রোলিক হর্ন ব্যবহারে ৬ যানবাহনকে জরিমানা

ঢাকায় শুষ্ক আবহাওয়া, কমতে পারে দিনের তাপমাত্রা

বাংলাদেশে জীববৈচিত্র্য ও জলবায়ু রক্ষায় ১২ সংস্থার সঙ্গে ইউএনডিপির চুক্তি

সড়ক দুর্ঘটনার আচরণগত ঝুঁকি নিরসনে স্বাস্থ্য অধিদপ্তরের সাথে মতবিনিময় সভা