ঢাকাবুধবার , ৪ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ

কেনিয়ায় ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে ২১, নিখোঁজ ৩০

প্রতিবেদক
Ibrahim Khalil
২ নভেম্বর ২০২৫, ১০:৫১ সকাল

Link Copied!

কেনিয়ার পশ্চিমে অবস্থিত রিফট ভ্যালি অঞ্চলে আকষ্মিক ভূমিধসে ২১ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ ঘটনায় এখন পর্যন্ত ৩০ জন নিখোঁজ রয়েছে। এছাড়া গুরুতর আহত আরও ৩০ জনকে চিকিৎসার জন্য এলডোরেট শহরের হাসপাতালে নেওয়া হয়েছে।

বর্ষা মৌসুমে টানা ভারি বৃষ্টিপাতের কারণে শনিবার (১ নভেম্বর) ভোরে প্রবল বর্ষণের পর চেসোঙ্গচ এলাকার পাহাড়ি ঢালে এ ভূমিধসের ঘটনা ঘটেছে। এ ভূমিধসে এক হাজারেরও বেশি বাড়িঘর ধ্বংস হয়েছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।

এলগেয়ো-মারাকওয়েট কাউন্টির পুলিশ কমান্ডার পিটার মুলিঞ্জে জানান, এ পর্যন্ত ১৯ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তবে আরও অন্তত ৩০ জনের বেশি নিখোঁজ রয়েছেন।

কেনিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী কিপচুম্বা মুরকোমেন এক বিবৃতিতে বলেন, উদ্ধার অভিযানে সহায়তা করতে সেনা ও পুলিশ হেলিকপ্টার মোতায়েন করা হয়েছে।

সাম্প্রতিক বছরগুলোতে কেনিয়ায় ভূমিধস ও বন্যায় শত শত মানুষের মৃত্যু হয়েছে। বিজ্ঞানীরা বলছেন, জলবায়ু পরিবর্তনের কারণে দেশটিতে এখন আগের চেয়ে অনেক বেশি ও তীব্র আবহাওয়াজনিত দুর্যোগের ঘটনা ঘটছে।

এর আগে গত বছর মধ্য কেনিয়ায় আকস্মিক ভয়াবহ বন্যায় অন্তত ৬১ জনের মৃত্যু হয়েছিল।

এদিকে কেনিয়ার প্রতিবেশী রাষ্ট্র উগান্ডার পূর্বাঞ্চলেও গত সপ্তাহে ভূমিধসে অন্তত ১৩ জন নিহত হয়েছেন বলে উগান্ডা রেড ক্রসের পক্ষ থেকে জানানো হয়েছে।

সূত্র : সিএনএন

Facebook Comments Box

আরও পড়ুন

নওগাঁয় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ব্যাংক কর্মচারীর মৃত্যু

সপ্তাহজুড়ে কেমন থাকবে দেশের আবহাওয়া? জানাল অধিদপ্তর

স্তনবৃন্তে স্পর্শ করলেই কেন হঠাৎ মন খারাপ, কী এই ‘স্যাড নিপল সিনড্রোম’?

upay Rewards Three Distributor Partners with Umrah Packages under ‘Shopner Umrah 2026’ Campaign

উপায়ের ‘স্বপ্নের ওমরাহ’ ক্যাম্পেইনে পুরস্কার পেলেন ৩ ডিস্ট্রিবিউশন পার্টনার

সাতক্ষীরায় ৭৫ শতাংশ জলবায়ু বাস্তুচ্যুত পরিবার তীব্র খাদ্য সংকটে

মিরপুর বেড়িবাঁধে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪

হাসপাতাল নেই ৬০ গ্রামে, অসুস্থ হলে আট ঘণ্টার নদীপথ পাড়ি

চাঁদপুরে হাইড্রোলিক হর্ন ব্যবহারে ৬ যানবাহনকে জরিমানা

ঢাকায় শুষ্ক আবহাওয়া, কমতে পারে দিনের তাপমাত্রা

বাংলাদেশে জীববৈচিত্র্য ও জলবায়ু রক্ষায় ১২ সংস্থার সঙ্গে ইউএনডিপির চুক্তি

সড়ক দুর্ঘটনার আচরণগত ঝুঁকি নিরসনে স্বাস্থ্য অধিদপ্তরের সাথে মতবিনিময় সভা