ঢাকাবুধবার , ৪ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ

কালো ধোঁয়া ও শব্দদূষণ রোধে রাজধানীতে অভিযানে জরিমানা

প্রতিবেদক
Ibrahim Khalil
১৮ অক্টোবর ২০২৫, ১২:৫৮ বিকাল

Link Copied!

যানবাহন থেকে মানমাত্রাতিরিক্ত কালো ধোঁয়া নির্গমন, শব্দদূষণ এবং বায়ুদূষণ রোধে রাজধানীতে পৃথক অভিযানে জরিমানা আদায় ও সতর্কবার্তা প্রদান করেছে পরিবেশ অধিদপ্তর। বৃহস্পতিবার মোহাম্মদপুর এলাকায় নির্মাণ সামগ্রী উন্মুক্ত অবস্থায় রাস্তায় ফেলে রেখে বায়ুদূষণ ঘটানোর দায়ে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপসচিব ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহছিনা আকতার বানুর নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। পাশাপাশি আশপাশের এলাকায় তিনটি পৃথক মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়।

শ্যামলী ও মিরপুর রোড এলাকায় কালো ধোঁয়া নির্গমনকারী যানবাহনের বিরুদ্ধে অভিযানে ১২টি মামলায় মোট ২৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এ সময় কয়েকজন চালককে সতর্কতামূলক বার্তা প্রদান করা হয়।

একই দিনে শব্দদূষণ নিয়ন্ত্রণ বিধিমালা ২০০৬ অনুসারে রামপুরা ব্রিজ ও শ্যামলী এলাকায় শব্দদূষণ বিরোধী অভিযানে ৮টি মামলায় ২০ হাজার টাকা জরিমানা আদায় এবং ১২টি হাইড্রোলিক হর্ন জব্দ করা হয়। এ সময় আরও কয়েকজন চালককে সতর্ক করা হয়।

অন্যদিকে, বায়ুদূষণ নিয়ন্ত্রণ বিধিমালা ২০২২ অনুযায়ী সাভার এলাকায় পরিচালিত অভিযানে ৫টি মামলায় মোট ২৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয় এবং পার্শ্ববর্তী কয়েকটি প্রতিষ্ঠানের মালিককে সতর্কবার্তা প্রদান করা হয়।

পরিবেশ অধিদপ্তরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট উইংয়ের তথ্য অনুযায়ী, চলতি বছরের ২ জানুয়ারি থেকে ১৬ অক্টোবর পর্যন্ত সারাদেশে মোট ৫৮৭টি মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে ১,৬১৩টি মামলায় ৬ কোটি ৯ লাখ ৯০ হাজার ৪০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। এ সময়ে ১২টি প্রতিষ্ঠান থেকে তিন ট্রাক সীসা/ব্যাটারি গলানোর যন্ত্রপাতি জব্দ, ১১টি অবৈধ কারখানা সিলগালা এবং ৪১টি কারখানার সেবা সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।

পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, পরিবেশ ও জনস্বাস্থ্য সুরক্ষায় দূষণবিরোধী এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Facebook Comments Box

আরও পড়ুন

নওগাঁয় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ব্যাংক কর্মচারীর মৃত্যু

সপ্তাহজুড়ে কেমন থাকবে দেশের আবহাওয়া? জানাল অধিদপ্তর

স্তনবৃন্তে স্পর্শ করলেই কেন হঠাৎ মন খারাপ, কী এই ‘স্যাড নিপল সিনড্রোম’?

upay Rewards Three Distributor Partners with Umrah Packages under ‘Shopner Umrah 2026’ Campaign

উপায়ের ‘স্বপ্নের ওমরাহ’ ক্যাম্পেইনে পুরস্কার পেলেন ৩ ডিস্ট্রিবিউশন পার্টনার

সাতক্ষীরায় ৭৫ শতাংশ জলবায়ু বাস্তুচ্যুত পরিবার তীব্র খাদ্য সংকটে

মিরপুর বেড়িবাঁধে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪

হাসপাতাল নেই ৬০ গ্রামে, অসুস্থ হলে আট ঘণ্টার নদীপথ পাড়ি

চাঁদপুরে হাইড্রোলিক হর্ন ব্যবহারে ৬ যানবাহনকে জরিমানা

ঢাকায় শুষ্ক আবহাওয়া, কমতে পারে দিনের তাপমাত্রা

বাংলাদেশে জীববৈচিত্র্য ও জলবায়ু রক্ষায় ১২ সংস্থার সঙ্গে ইউএনডিপির চুক্তি

সড়ক দুর্ঘটনার আচরণগত ঝুঁকি নিরসনে স্বাস্থ্য অধিদপ্তরের সাথে মতবিনিময় সভা