ঢাকাবুধবার , ৪ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ

একই দিনে দুই দেশে ভূমিকম্প: ভোরে বাংলাদেশ, বিকেলে কাঁপল চীন

প্রতিবেদক
Ibrahim Khalil
৪ ডিসেম্বর ২০২৫, ৫:০৬ বিকাল

Link Copied!

একই দিনে এশিয়ার দুই দেশে ভূমিকম্প অনুভূত হয়েছে। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) ভোরে বাংলাদেশে হালকা কম্পন এবং বিকেলে চীনের জিনজিয়াং অঞ্চলে শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। তবে দুই ক্ষেত্রেই বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

ভোর ৬টা ১৪ মিনিটে বাংলাদেশে ৩.৪ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল নরসিংদী জেলা এবং কেন্দ্র ছিল মাটির ২৭.২ কিলোমিটার গভীরে। নরসিংদীর পাশাপাশি নারায়ণগঞ্জ, লক্ষ্মীপুর, গোপালগঞ্জসহ আশপাশের জেলায়ও কম্পন অনুভূত হয়। তবে তাৎক্ষণিকভাবে কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি।

এদিকে একই দিনে চীনের উত্তর-পশ্চিমাঞ্চলীয় জিনজিয়াং অঞ্চলে রিখটার স্কেলে ৬ দশমিক শূন্য মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। স্থানীয় সময় বিকেল ৩টা ৪৪ মিনিটে কিরগিজস্তান-শিনজিয়াং সীমান্তবর্তী আকচি কাউন্টি এলাকায় ভূমিকম্পটি অনুভূত হয়। এর উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে মাত্র ১০ কিলোমিটার গভীরে, যা তুলনামূলকভাবে অগভীর হওয়ায় কম্পন আরও তীব্র অনুভূত হয়।

চীনের রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম জানিয়েছে, ভূমিকম্পের পর সড়ক, বিদ্যুৎ ও টেলিযোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক রয়েছে। বিকেল পর্যন্ত কোনো হতাহত বা ভবন ধসের খবর পায়নি স্থানীয় প্রশাসন।

বিশেষজ্ঞরা বলছেন, দক্ষিণ ও মধ্য এশিয়ার ভূকম্পীয় বেল্টে ঘন ঘন কম্পন হওয়া অস্বাভাবিক নয়। ভূমিকম্প ঝুঁকির দিক থেকে বাংলাদেশ ও চীনের কয়েকটি অঞ্চল অত্যন্ত স্পর্শকাতর হওয়ায় এই এলাকায় মাঝেমধ্যেই এমন ভূমিকম্প হতে পারে।

Facebook Comments Box

আরও পড়ুন

নওগাঁয় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ব্যাংক কর্মচারীর মৃত্যু

সপ্তাহজুড়ে কেমন থাকবে দেশের আবহাওয়া? জানাল অধিদপ্তর

স্তনবৃন্তে স্পর্শ করলেই কেন হঠাৎ মন খারাপ, কী এই ‘স্যাড নিপল সিনড্রোম’?

upay Rewards Three Distributor Partners with Umrah Packages under ‘Shopner Umrah 2026’ Campaign

উপায়ের ‘স্বপ্নের ওমরাহ’ ক্যাম্পেইনে পুরস্কার পেলেন ৩ ডিস্ট্রিবিউশন পার্টনার

সাতক্ষীরায় ৭৫ শতাংশ জলবায়ু বাস্তুচ্যুত পরিবার তীব্র খাদ্য সংকটে

মিরপুর বেড়িবাঁধে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪

হাসপাতাল নেই ৬০ গ্রামে, অসুস্থ হলে আট ঘণ্টার নদীপথ পাড়ি

চাঁদপুরে হাইড্রোলিক হর্ন ব্যবহারে ৬ যানবাহনকে জরিমানা

ঢাকায় শুষ্ক আবহাওয়া, কমতে পারে দিনের তাপমাত্রা

বাংলাদেশে জীববৈচিত্র্য ও জলবায়ু রক্ষায় ১২ সংস্থার সঙ্গে ইউএনডিপির চুক্তি

সড়ক দুর্ঘটনার আচরণগত ঝুঁকি নিরসনে স্বাস্থ্য অধিদপ্তরের সাথে মতবিনিময় সভা