ঢাকাশনিবার , ৮ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ

উত্তর-পূর্বে নদীর পানি বৃদ্ধি, নিম্নাঞ্চলে নতুন করে দুর্ভোগের আশঙ্কা

প্রতিবেদক
Ibrahim Khalil
৬ মে ২০২৬, ১:৪২ বিকাল

Link Copied!

দেশের উত্তর-পূর্বাঞ্চলের বিভিন্ন নদ-নদীর পানি বিপৎসীমার ওপরে প্রবাহিত হওয়ায় সামগ্রিক বন্যা পরিস্থিতির আরও অবনতির আশঙ্কা দেখা দিয়েছে। আগামী কয়েক দিনে বৃষ্টিপাত বাড়তে পারে বলে সতর্ক করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

মঙ্গলবার (৫ মে) এ তথ্য জানায় বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড-এর বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।

পূর্বাভাস অনুযায়ী, সিলেট ও সুনামগঞ্জসহ হাওরাঞ্চলের নিম্নভূমিতে পানি আরও বৃদ্ধি পেয়ে দুর্ভোগ বাড়তে পারে।

সংস্থাটি জানিয়েছে, উত্তর-পূর্বাঞ্চলের মোট ৯টি নদীর ১১টি পয়েন্টে প্রাক-মৌসুমি বিপৎসীমার ওপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। এর মধ্যে রয়েছে সিলেটের কুশিয়ারা নদীর ফেঞ্চুগঞ্জ পয়েন্ট, সুনামগঞ্জের মারকুলি ও জগন্নাথপুর পয়েন্ট, নেত্রকোনার খালিয়াজুড়ি, কলমাকান্দা ও আটপাড়া পয়েন্টসহ বিভিন্ন এলাকা।

এছাড়া হবিগঞ্জ, মৌলভীবাজারসহ অন্যান্য জেলায়ও একাধিক নদীর পানি বিপৎসীমার কাছাকাছি বা ওপরে অবস্থান করছে।

পাউবো আরও জানায়, গত ২৪ ঘণ্টায় উজান ও অভ্যন্তরীণ এলাকায় উল্লেখযোগ্য বৃষ্টিপাত না হলেও আগামী একদিন হালকা থেকে মাঝারি এবং পরবর্তী দুই দিনে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, আগামী তিন দিন সুরমা-কুশিয়ারা নদীর পানি ধীরগতিতে বাড়তে পারে, ফলে সিলেট ও সুনামগঞ্জের নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতি আরও অবনতির আশঙ্কা রয়েছে।

অন্যদিকে নেত্রকোনা ও কিশোরগঞ্জের ধনু-বাউলাই নদীর পানি স্থিতিশীল থাকতে পারে, তবে হাওর সংলগ্ন এলাকায় বন্যা পরিস্থিতি অব্যাহত থাকবে।

হবিগঞ্জের সুতাং নদীর পানি হ্রাস পেতে পারে, ফলে কিছু এলাকায় বন্যা পরিস্থিতির উন্নতির সম্ভাবনা রয়েছে।

এদিকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ হাওরাঞ্চলের বাসিন্দাদের সতর্ক থাকতে এবং প্রয়োজনীয় প্রস্তুতি নিতে পরামর্শ দিয়েছে।

Facebook Comments Box

আরও পড়ুন

জ্বালানি সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা করছে: প্রধানমন্ত্রী

মোটরসাইকেল দুর্ঘটনায় সাড়ে ৭ বছরে ঝরেছে ১৫ হাজারের বেশি প্রাণ

realme Set to Launch C100x with Exclusive Discount for Students on Daraz

শিক্ষার্থীদের জন্য দারাজে এক্সক্লুসিভ ডিসকাউন্ট নিয়ে আসছে রিয়েলমি সি১০০এক্স

গুরুদাসপুরে বাস-গরুবাহী টেম্পুর সংঘর্ষ, নিহত ৩

ক্রিট উপকূলে ২০২ অভিবাসী উদ্ধার, অধিকাংশই বাংলাদেশি

যান্ত্রিক ত্রুটিতে রোমে আটকা বিমান, কাল দুপুরে ছাড়বে বিজি-৩০৫

বাংলাদেশ থেকে আনারস আমদানির অনুমতি দিল পাকিস্তান

ফ্লু প্রতিরোধে বিশ্বে প্রথম এমআরএনএ টিকার অনুমোদন

সিরাজগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে চালকসহ নিহত ২, আহত ১০

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি কত?

ঢাকায় হালকা বৃষ্টি হতে পারে, বাড়তে পারে তাপমাত্রা