ঢাকাবুধবার , ৪ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ

ইন্দোনেশিয়ার সুলাওয়েসিতে ৬ মাত্রার ভূমিকম্প, আহত অন্তত ২৯

প্রতিবেদক
Ibrahim Khalil
১৭ অগাস্ট ২০২৫, ৪:৫০ বিকাল

Link Copied!

ইন্দোনেশিয়ার সুলাওয়েসি দ্বীপে ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রোববার (১৭ আগস্ট) ভোরে আঘাত হানা এই ভূমিকম্পে অন্তত ২৯ জন আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির দুর্যোগ প্রশমন সংস্থা (বিএনপিবি)।

ভূমিকম্পটির উৎপত্তি ছিল ১০ কিলোমিটার গভীরে। এতে পোসো রিজেন্সি এবং আশপাশের এলাকাগুলো কেঁপে ওঠে। আকস্মিক কম্পনে আতঙ্কিত বাসিন্দারা ভবন থেকে দৌড়ে বের হয়ে আসেন। আহতদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর, তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। এখন পর্যন্ত কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি।

ভূমিকম্পে একটি গির্জা মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সংস্কারাধীন আরেকটি গির্জার অংশ ধসে পড়েছে। এতে কয়েকজন ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, ভূমিকম্পের সময় গির্জায় উপাসনা চলছিল। হঠাৎ তীব্র কম্পনে ধর্মসভা থেমে যায়, মানুষ আতঙ্কে চিৎকার করে দ্রুত বেরিয়ে যান।

যদিও ভূমিকম্পের পর কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি, তবে ক্ষয়ক্ষতির পরিমাণ বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। উল্লেখ্য, এর মাত্র এক মাস আগে রাশিয়ার পূর্ব উপকূলে আঘাত হানে ৮ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প।

Facebook Comments Box

আরও পড়ুন

নওগাঁয় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ব্যাংক কর্মচারীর মৃত্যু

সপ্তাহজুড়ে কেমন থাকবে দেশের আবহাওয়া? জানাল অধিদপ্তর

স্তনবৃন্তে স্পর্শ করলেই কেন হঠাৎ মন খারাপ, কী এই ‘স্যাড নিপল সিনড্রোম’?

upay Rewards Three Distributor Partners with Umrah Packages under ‘Shopner Umrah 2026’ Campaign

উপায়ের ‘স্বপ্নের ওমরাহ’ ক্যাম্পেইনে পুরস্কার পেলেন ৩ ডিস্ট্রিবিউশন পার্টনার

সাতক্ষীরায় ৭৫ শতাংশ জলবায়ু বাস্তুচ্যুত পরিবার তীব্র খাদ্য সংকটে

মিরপুর বেড়িবাঁধে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪

হাসপাতাল নেই ৬০ গ্রামে, অসুস্থ হলে আট ঘণ্টার নদীপথ পাড়ি

চাঁদপুরে হাইড্রোলিক হর্ন ব্যবহারে ৬ যানবাহনকে জরিমানা

ঢাকায় শুষ্ক আবহাওয়া, কমতে পারে দিনের তাপমাত্রা

বাংলাদেশে জীববৈচিত্র্য ও জলবায়ু রক্ষায় ১২ সংস্থার সঙ্গে ইউএনডিপির চুক্তি

সড়ক দুর্ঘটনার আচরণগত ঝুঁকি নিরসনে স্বাস্থ্য অধিদপ্তরের সাথে মতবিনিময় সভা