ঢাকাসোমবার , ১৫ জুন ২০২৬
  1. সর্বশেষ
  2. প্রবাসীর কথা

ইতালিতে প্রবেশের পর ডুবলো নৌকা, ৪১ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু

প্রতিবেদক
Ibrahim Khalil
৯ আগস্ট ২০২৩, ৫:৪০ অপরাহ্ণ

Link Copied!

ইতালির লামপেদোসা দ্বীপে একটি নৌকা ডুবে ৪১ অভিবাসন প্রত্যাশীর মৃত্যু হয়েছে। আজ বুধবার উদ্ধারকারীরা এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্সকে।

অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন ওই নৌকায় থাকা ৪ জন। তারা উদ্ধারকারীদের জানিয়েছেন, তিউনিসিয়ার স্ফ্যাক্স থেকে নৌযানটিতে চড়ে ইতালির দ্বীপটিতে ভিড়েছিলেন। কিছু বুঝে ওঠার আগেই এটি তলিয়ে যায়।

তারা চার জন আইভরি কোস্ট ও গিনির নাগরিক। নিহতদের পরিচয় তাৎক্ষণিক নিশ্চিত করতে পারেনি উদ্ধারকারীরা।

এ ঘটনায় তিউনিসিয়া কর্তৃপক্ষ জানিয়েছে, ইউরোপে অবৈধ প্রবেশে এই পথটি গুরুত্বপূর্ণ হয়েছে উঠেছে অভিবাসন প্রত্যাশীদের কাছে। গত কয়েক দিনে লামপেদোসা থেকে ২ হাজার অভিবাসন প্রত্যাশীকে উদ্ধার করে ইতালীয় কর্তৃপক্ষ।

এ বছর উত্তর আফ্রিকা থেকে অবৈধ উপায়ে সাগর পথে ইউরোপে প্রবেশ করতে গিয়ে ১ হাজার ৮০০ অভিবাসন প্রত্যাশী প্রাণ হারিয়েছেন। অবৈধভাবে ঝুঁকি নিয়ে ইউরোপে প্রবেশে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সতর্ক করার পরও থামছে না এই যাত্রা। এতে প্রতিদিনই বাড়ছে মৃত্যুর মিছিল। সূত্র: বিবিসি

 

Facebook Comments Box

আরও পড়ুন

ব্যাটারিচালিত রিকশার সিসা দূষণে ঝুঁকিতে শিশু ও ভবিষ্যৎ প্রজন্ম

এক থেকে দেড় বছরের মধ্যে পেঁয়াজ আমদানির প্রয়োজন হবে না: কৃষিমন্ত্রী

স্মার্ট সরকারি ব্যয় বাড়ালে কৃষিতে উৎপাদন ও কর্মসংস্থান বাড়বে: বিশ্বব্যাংক

টানা দ্বিতীয় দফায় বাড়ল রুপার দাম

চরফ্যাশনে কোস্ট গার্ডের অভিযানে মাছসহ তিন জেলে আটক

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতার খবরে বিশ্ববাজারে স্বস্তি

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি কত?

রিওতে দুই হেলিকপ্টারের সংঘর্ষে ছয়জন নিহত

দেশের তিন অঞ্চলে ঝড়ো হাওয়ার সতর্কতা

ব্যাকটেরিয়া নিধনে নতুন অস্ত্র ‘ব্যাকটেরিওফায’ ভাইরাস

জয়পুরহাটে একদিনেই দ্বিগুণ কাঁচা মরিচের দাম

কারওয়ান বাজার মেট্রো স্টেশনের নিচে অবৈধ দোকান উচ্ছেদে অভিযান