ঢাকাবুধবার , ১৭ জুন ২০২৬
  1. সর্বশেষ
  2. লাইফস্টাইল

আপনার পছন্দের দল ট্রফি জিতুক বা না জিতুক, অপোর সাথে আপনার ‘ওয়ার্ল্ড কাপ মোমেন্ট’ একদম নিশ্চিত!

প্রতিবেদক
Ibrahim Khalil
১৭ জুন ২০২৬, ১১:১৭ পূর্বাহ্ণ

Link Copied!

ফুটবল বিশ্বকাপের সবচেয়ে বড় আসরকে ঘিরে যখন বিশ্বজুড়ে উত্তেজনা তুঙ্গে, ঠিক তখনই ফুটবলপ্রেমীদের আনন্দের মাত্রা আরও বাড়িয়ে দিতে শীর্ষস্থানীয় গ্লোবাল টেকনোলজি ব্র্যান্ড অপো নিয়ে এসেছে তাদের নতুন ক্যাম্পেইন ‘মেক ইওর ওয়ার্ল্ড কাপ মোমেন্ট উইথ অপো’। বাংলাদেশের ফুটবল ভক্তদের খেলার প্রতিটি আবেগঘন মুহূর্ত উদযাপন ও ফাইনাল বাঁশি বাজার পরেও আজীবন মনে রাখার মতো স্মৃতি ফুটিয়ে তুলতেই ব্র্যান্ডটি এই ক্যাম্পেইনের আয়োজন করেছে। কেননা, ট্রফি হয়তো যেকোনো একটি দলই ঘরে তুলবে, কিন্তু প্রত্যেক সমর্থকেরই থাকবে নিজস্ব কিছু ‘ওয়ার্ল্ড কাপ মোমেন্ট’।

ফুটবল কেবল একটি খেলা নয়; বরং, এটি এমন একটি বৈশ্বিক উৎসব যা উচ্ছ্বাস, প্রত্যাশা, হতাশা ও বিজয়ের নানা মুহূর্তের মধ্য দিয়ে বন্ধু, পরিবার ও পুরো সমাজকে একত্রিত করে। ‘মেক ইওর ওয়ার্ল্ড কাপ মোমেন্ট উইথ অপো’ ক্যাম্পেইনের মাধ্যমে অপো মূলত ফুটবলপ্রেমীদের জন্য এমন একটি প্ল্যাটফর্ম তৈরি করেছে, যেখানে তারা ফুটবলের প্রতি তাদের নিখাদ ভালোবাসা প্রকাশ করতে পারবেন; প্রিয় দলকে সমর্থন জোগাতে পারবেন ও বিশ্বকাপের প্রতিটি মুহূর্তকে স্মরণীয় করে উদযাপন করতে পারবেন।
এই ক্যাম্পেইন ভক্তদের কেবল দর্শক হিসেবে ম্যাচ দেখার গণ্ডি পেরিয়ে আরও অনেক কিছু করার জন্য উৎসাহিত করে। বন্ধুদের সাথে ম্যাচের ফলাফল অনুমান করা, ম্যাচডে কনটেন্ট তৈরি করা, নাটকীয় কোনো গোলের পর উল্লাসে মেতে ওঠা কিংবা জয়-পরাজয়ের আবেগ ভাগ করে নেওয়া; প্রতিটি ফুটবল ভক্তেরই ফ্রেমবন্দী করার মতো একটি অনন্য বিশ্বকাপের গল্প রয়েছে। অপো রেনো১৫ সিরিজের মাধ্যমে প্রতিটি রোমাঞ্চকর মুহূর্ত নিখুঁত ডিটেইলিংসহ ক্যামেরাবন্দী ও শেয়ার করা যাবে; যা টুর্নামেন্ট শেষ হওয়ার পরও সেই আসরের উন্মাদনা ব্যবহারকারীদের মাঝে বাঁচিয়ে রাখবে।

ক্যাম্পেইনের অংশ হিসেবে, ফুটবলপ্রেমীরা https://oppoworldcupmoment.com/ ওয়েবসাইটে প্রবেশ করে বিভিন্ন আকর্ষণীয় অ্যাক্টিভিটিতে অংশ নিতে পারবেন। সেখানে তারা ফুটবলভিত্তিক কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণের মাধ্যমে তাদের ফুটবল সম্পর্কে জানাশোনা পরীক্ষা করতে পারবেন, নিজেদের পছন্দের কাস্টমাইজড ‘ফ্যান কার্ড’ তৈরি করতে পারবেন। পাশাপাশি, তাদের সৃজনশীলতা ও ফুটবলপ্রেম দেখাতে ফেসবুক ও টিকটকের বিশেষ চ্যালেঞ্জগুলোতে যোগ দিতে পারবেন। ক্যাম্পেইন চলাকালে অংশগ্রহণকারীদের জন্য থাকছে অত্যাধুনিক অপো রেনো১৫ এফ ফাইভজি, অপো প্যাড এসই, অপো এনকো বাডস৩ প্রো, অপো ক্যাপ, কি-রিং, রিস্টব্যান্ড, হ্যান্ডব্যান্ডসহ আরও অনেক আকর্ষণীয় পুরস্কার জিতে নেওয়ার দারুণ সুযোগ।

এই উদ্দীপনায় নতুন মাত্রা যোগ করতে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া ক্যাম্পেইনে যুক্ত হয়েছেন, যা ফুটবলের এই মহোৎসবে ভক্তদের আরও বেশি অনুপ্রাণিত করবে। নিজের নেতৃত্ব, দৃঢ় সংকল্প ও ফুটবলের প্রতি ভালোবাসার জন্য সুপরিচিত জামাল ভূঁইয়া ঠিক সেই আত্মবিশ্বাস ও প্রস্তুতিরই প্রতিনিধিত্ব করেন, যা অপো ব্র্যান্ডের অন্যতম মূল বৈশিষ্ট্য।

‘মেক ইওর ওয়ার্ল্ড কাপ মোমেন্ট উইথ অপো’ ক্যাম্পেইনটি মূলত প্রযুক্তির সাথে মানুষের অনুভূতির মেলবন্ধন ঘটানো ও সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্তগুলোকে ধরে রাখতে সাহায্য করার ক্ষেত্রে অপোর প্রতিশ্রুতিকেই প্রতিফলিত করে। পুরো বাংলাদেশে যখন ফুটবল উন্মাদনা ছড়িয়ে পড়েছে, তখন অপো সব জায়গার ভক্তদের এই উদযাপনে শামিল হতে, নিজেদের আবেগ প্রকাশ করতে ও প্রতিটি উল্লাস, প্রতিটি গোল ও প্রতিটি অবিস্মরণীয় স্মৃতিকে আজীবন মনে রাখার মতো একটি ‘ওয়ার্ল্ড কাপ মোমেন্টে’ রূপান্তর করার আমন্ত্রণ জানাচ্ছে।

এ বিষয়ে অপো বাংলাদেশ অথোরাইজড এক্সক্লুসিভ ডিস্ট্রিবিউটরের ম্যানেজিং ডিরেক্টর ডেমন ইয়াং বলেন, “অপোতে আমরা বিশ্বাস করি, প্রযুক্তির কাজ হলো মানুষের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্তগুলোকে ফ্রেমবন্দী করে রাখতে সহায়তা করা। ফিফা বিশ্বকাপ এমন একটি অনন্য আয়োজন, যা একইসাথে লাখো মানুষের আবেগকে একত্রিত করে। আমাদের ‘মেক ইওর ওয়ার্ল্ড কাপ মোমেন্ট উইথ অপো’ ক্যাম্পেইনের মাধ্যমে আমরা বাংলাদেশের ফুটবল ভক্তদের খেলার প্রতিটি অনুভূতি উদযাপন করতে ও আজীবন মনে রাখার মতো স্মৃতি তৈরি করার ক্ষেত্রে অনুপ্রাণিত করতে চাই।”

Facebook Comments Box

আরও পড়ুন

মিঠাপানির মাছের রোগ নিয়ন্ত্রণে গবেষণার বিকল্প নেই: মৎস্য প্রতিমন্ত্রী

মৎস্যখাতে টেকসই উন্নয়নে মৌলিক গবেষণার ওপর জোর দিলেন মন্ত্রী

তামাকপণ্যের দাম বাড়ালে ৪ লাখ মৃত্যু প্রতিরোধ সম্ভব: আহছানিয়া মিশন

আগামী চার দিনজুড়ে বৃষ্টির সম্ভাবনা, কিছু এলাকায় ভারী বর্ষণের আশঙ্কা

DNCC, ARK Foundation Join Forces to Make Dhaka Bus Terminals Tobacco-Free

ঢাকার বাস টার্মিনালগুলো ধূমপানমুক্ত করতে একজোট ডিএনসিসি ও আর্ক ফাউন্ডেশন

Will Your Team Lift the Trophy? Maybe. But, Your World Cup Moment with OPPO Is Guaranteed

আপনার পছন্দের দল ট্রফি জিতুক বা না জিতুক, অপোর সাথে আপনার ‘ওয়ার্ল্ড কাপ মোমেন্ট’ একদম নিশ্চিত!

অস্ট্রেলিয়ার অভিবাসন নীতিতে পরিবর্তন, শিক্ষার্থী ও দক্ষ কর্মীদের জন্য নতুন নির্দেশনা

জলবায়ু পরিবর্তনে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত নারী, শিশু ও প্রতিবন্ধীরা

চলতি অর্থবছরে রেমিট্যান্স ৩৪.৩৮ বিলিয়ন ডলার, প্রবৃদ্ধি ১৮.৬১ শতাংশ

জুনে আরও ৪ কার্গো এলএনজি আমদানি করবে সরকার