
আগামী চারদিন দেশের বিভিন্ন অঞ্চলে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর। বুধবার (৩০ জুলাই) সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুক বলেন, মৌসুমি বায়ু বাংলাদেশের উপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে। এর প্রভাবে রাজস্থান, উত্তর প্রদেশ, মধ্যপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ, বাংলাদেশ হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত অক্ষরেখা ও বঙ্গোপসাগরের বর্ধিতাংশে বৃষ্টি প্রবণতা তৈরি হচ্ছে।
চার দিনের পূর্বাভাস:
বৃহস্পতিবার (৩১ জুলাই):
ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেটের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী ও রংপুরের অনেক জায়গায় বৃষ্টি হতে পারে। খুলনা, বরিশাল ও চট্টগ্রামে মাঝারি থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
শুক্রবার (০১ আগস্ট):
বরিশাল, চট্টগ্রাম ও সিলেটে বেশি বৃষ্টি হতে পারে। ঢাকাসহ অন্যান্য বিভাগে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে।
শনিবার (০৩ আগস্ট):
রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেটের অধিকাংশ জায়গায় এবং খুলনা, বরিশাল, চট্টগ্রামে অনেক জায়গায় বৃষ্টির সম্ভাবনা। সারাদেশে কোথাও কোথাও অতি ভারী বর্ষণ হতে পারে। তাপমাত্রা সামান্য কমতে পারে।
রবিবার (০৪ আগস্ট):
সকল বিভাগে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।
এছাড়া, বর্ধিত পাঁচ দিনেও বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।
সতর্কতা: ভারী বর্ষণের ফলে নগরজীবনে জলাবদ্ধতা এবং নদী তীরবর্তী এলাকায় আকস্মিক বন্যার আশঙ্কা রয়েছে। প্রয়োজনীয় সাবধানতা অবলম্বনের আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ।