ঢাকাবুধবার , ২৭ মে ২০২৬
  1. সর্বশেষ
  2. জনস্বাস্থ্য

অসংক্রামক রোগ কামতে অতিরিক্ত চিনিযুক্ত পানীয়র ওপর কর বৃদ্ধি যৌক্তিক : সিএলপিএ

প্রতিবেদক
admin
৭ জুন ২০২৪, ৬:৪৪ অপরাহ্ণ

Link Copied!

বিদ্যমান বাজেটে কার্বনেটেড বেভারেজ বা চিনি-মিষ্টি পানীয় (SSBs) উপর কর বৃদ্ধি অসংক্রামক রোগ কমাতে  গুরুত্ব  পদক্ষেপ। বর্তমানে অন্যান্য দেশের মতো বাংলাদেশও চিনিযুক্ত পানীয়ের ব্যবহার বৃদ্ধি পেয়েছে। চিনিযুক্ত-মিষ্টি পানীয় (SSBs)  ওজন বৃদ্ধি, স্থূলতা, টাইপ 2 ডায়াবেটিস, হৃদরোগ, কিডনি রোগ, নন-অ্যালকোহলযুক্ত পানীয় লিভারের রোগ, দাঁতের ক্ষয় এবং গহ্বর এবং গাউট, এক ধরনের বাতের সাথে সম্পর্কিত। প্রস্তাবিত বাজেটে কার্বনেটেড বেভারেজের (বিডিএম মান অনুসারে নির্ধারিত মাত্রা উপাদান সম্বলিত পানীয় যাতে ক্যাফোইনের মাত্রা সর্বোচ্চ ১৪৫ মিলিগ্রাম/প্রতি লিটার) ওপর বিদ্যমান সম্পূরক শুল্ক হার ২৫ শতাংশের পরিবর্তে ৩০ শতাংশ নির্ধারণের প্রস্তাব করছি। কার্বনেটেড বেভারেজ জন্য নির্ধারিত মাত্রার উপাদান অপেক্ষা ভিন্নতর মাত্রার উপাদান সম্বলিত পানীয়ের উপর বিদ্যমান ৩৫ শতাংশ সম্পুরক শুল্কের পরিবর্তে ৪০ শতাংশ সম্পুরক শুল্ক নির্ধারণ করার প্রস্তাব করা হয়েছে। সব ধরনের আইসক্রিমের ওপর বিদ্যমান সম্পূরক শুল্কহার পাঁচ শতাংশের পরিবর্তে ১০ শতাংশ নির্ধারণ করার প্রস্তাব করা হয়েছে।

বাংলাদেশ হৃদরোগ, স্ট্রোক, ক্যান্সার, ডায়বেটিস জাতীয় অসংক্রমাক রোগ বৃদ্ধি পেয়েছে। বর্তমানে বাংলাদেশে মোট মৃত্যু ৭০ শতাংশের কারণ অসংক্রমাক রোগ।   অস্বাস্থ্যকর খাদ্য গ্রহণ, অপর্যাপ্ত কায়িক পরিশ্রম, তামাক গ্রহণ অসংক্রামক রোগের মুল কারণ।

সিএলপিএ-র সেক্রেটারী এডভোকেট সৈয়দ মাহবুবুল আলম বলেন, কার্বনেটেড বেভারেজ বা চিনি-মিষ্টি পানীয় গ্রহণে নিয়ন্ত্রণে কর বৃদ্ধির পদক্ষেপকে আমরা স্বাগত জানাই। আমরা আশা করি আগামীতে কার্বনেটেড বেভারেজ বা চিনি-মিষ্টি পানীয়তে ক্যাফোইনের মাত্রার পরিবর্তে চিনির মাত্রা অনুসারে কর আরোপ করা হবে। চিনি যত বেশি হবে করের হারও বেশি হবে। একই সাথে স্বাস্থ্যকর খাদ্য পণ্যের দাম হ্রাসে পদক্ষেপ গ্রহণে সরকারকে আহবান জানাই।

হৃদরোগ, স্ট্রোক, ক্যান্সার, ডায়াবেটিস জাতীয় অসংক্রমাক রোগ দেশে বৃদ্ধি পেয়েছে। যা ব্যক্তি ও রাষ্ট্রের চিকিৎসা ব্যয়কে বৃদ্ধি করছে। চিকিৎসা ব্যয় করতে জনস্বাস্থ্য রক্ষায় তামাক, কার্বনেটেড বেভারেজ বা চিনি-মিষ্টি পানীয় (SSBs), জাতীয় পণ্যের কর বৃদ্ধির পদক্ষেপ গ্রহণ জরুরি।

Facebook Comments Box

আরও পড়ুন

লঘুচাপের প্রভাবে ৫ দিনজুড়ে বৃষ্টি-ঝড়ের আভাস

রবি এলিট প্রোগ্রামে আরও ১৬ ব্র্যান্ড, মিলবে ৫২% পর্যন্ত ছাড়

With 16 New Brands, Robi Elite Offers Up To 52% Discount

অপো এ সিরিজকে নম্বর ১ স্মুথনেস, ব্যাটারি লাইফ ও ডিউরেবিলিটির স্বীকৃতি দিলো বুয়েট

Universal Birth-Death Registration Accelerates SDGs

শতভাগ জন্ম ও মৃত্যু নিবন্ধন এসডিজি অর্জনে সহায়ক

ভূমি সেবায় স্বচ্ছতা নিশ্চিতে ‘ভূমি দৃষ্টি’ অ্যাপ চালু হচ্ছে: প্রতিমন্ত্রী মীর হেলাল

প্রকৃতি ও জীব-বৈচিত্র্য বেঁচে থাকলে আমরাও বাঁচব- জীব-বৈচিত্র্য দিবসে বক্তারা

Apex Footwear introduces ‘Buy Online, Pick-up in Store’ (BOPIS) service ahead of Eid ul-Azha

ঈদে ক্রেতাদের সুবিধায় ‘এক্সপ্রেস ডেলিভারি’ ও ‘পিকআপ’ সেবা চালু করল এপেক্স

Recommendation to ban unfit Motor vehicles for safe Eid travel

নিরাপদ ঈদযাত্রায় ফিটনেসবিহীন যানবাহন চলাচল বন্ধের সুপারিশ