ঢাকাবৃহস্পতিবার , ৫ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ

অবৈধ ইটভাটা বন্ধে ১৩দফা দাবিতে বাপা’র নাগরিক সমাবেশ

প্রতিবেদক
Ibrahim Khalil
১৭ মে ২০২৫, ১২:০১ বিকাল

Link Copied!

নদী, পাহাড় ও কৃষি জমি থেকে অবৈধভাবে বালু ও পাথর উত্তোলন এবং কৃষি জমিতে অবৈধ ইটভাটা বন্ধে ১৩ দফা দাবিতে নাগরিক সমাবেশ করেছে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা)।

শুক্রবার (১৬ মে) জাতীয় প্রেসক্লাবের সামনে বাপার উদ্যোগ এ নাগরিক সমাবেশ হয়।

বাপা সভাপতি, অধ্যাপক নুর মোহাম্মদ তালুকদার এর সভাপতিত্বে এবং যুগ্ম সম্পাদক হুমায়ুন কবির সুমন এর সঞ্চালনায় সমাবেশে সংশ্লিষ্ট বিষয়ে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মো. আলমগীর কবির, যুগ্ম সম্পাদক ড. মাহবুব হোসেন, অধ্যাপক ড. আহমদ কামরুজ্জমান মজুমদার, ফরিদুল ইসলাম ফরিদ, ড. হালিম দাদ খান, জাতীয় কমিটির সদস্য নাজিম উদ্দীন, হাজী শেখ আনছার আলী, মো. আবদুল হামিদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভুগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক ড. মুনিরুজ্জামান, উদিচীর সাধারণ সম্পাদক অমিত রঞ্জন দে, গ্রীন ভয়েস কেন্দ্রীয় শাখার সহ-সমন্বয়ক, মো. আরিফুর রহমান, মোনছেফা আক্তার তৃপ্তি, গ্রীন ভয়েস ইডেন মহিলা কলেজ শাখার সাধারণ সম্পাদক তাহমিন প্রমুখ। এছাড়াও সমাবেশে বাপা কেন্দ্রীয় নেতৃবৃন্দ, বিভিন্ন পরিবেশবাদী এবং সামাজিক সংগঠনের প্রতিনিধি ও শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন।

সভাপতির বক্তব্যে অধ্যাপক নুর মোহাম্মদ তালুকদার বলেন, বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে নগরায়ন ও শিল্পায়নের চাপে কৃষিজমি ধ্বংসের ঘটনা উদ্বেগজনক হারে বাড়ছে। সম্প্রতি কৃষিজমি, নদী তীরবর্তী উর্বর ভূমি, এমনকি বনাঞ্চল পর্যন্ত বালু, পাথর উত্তোলন ও ইটভাটা তৈরীর নামে বেহাত হচ্ছে। এই অপতৎপরতা শুধু খাদ্য নিরাপত্তাকে হুমকির মুখে ফেলছে না বরং পরিবেশের ভারসাম্য নষ্ট করে দীর্ঘমেয়াদে জনজীবনে সংকট তৈরি করছে। এ সমস্যা থেকে উত্তোরণের জন্য সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

মো. আলমগীর কবির বলেন, সরকার নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছিল ২০২৫ সালের মধ্যে দেশের সকল নতুন স্থাপনা নির্মাণে ব্লক ইটের ব্যবহার নিশ্চিত করবে কিন্তু এর সামান্যতমও বাস্তবায়ন হয়নি। আমরাও উন্নয়ন চাই কিন্তু পরিবেশের ক্ষতি করে কোন উন্নয়ন চাই না। টেকসই উন্নয়নের লক্ষ্যে প্রকৃতির সাথে সামঞ্জস্য রেখে সম্পদ এর ব্যবহার নিশ্চিত করতে হবে। বালু ও পাথর উত্তোলনের নামে কৃষিজমি ধ্বংস শুধু অর্থনৈতিক সংকটই নয়, এটি ভবিষ্যৎ প্রজন্মের জন্য এক পরিবেশগত ধ্বংসযজ্ঞ। বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী সেতু, কালভার্ট, ড্যাম, ব্যারাজ, বাঁধ, সড়ক, মহাসড়ক, বন, রেললাইন ও অন্যান্য গুরুত্বপূর্ণ স্থাপনা বা আবাসিক এলাকা থেকে সর্বনিম্ন এক কিলোমিটারের মধ্যে বালু তোলা যাবে না। কিন্তু সেই আইনকে তোয়াক্কা না করেই বালু খেকোরা বালু উত্তোলন করছে। সরকারের দুর্বল নিয়ন্ত্রণ ব্যবস্থা, কৃষিজমি সংরক্ষণ আইনের প্রয়োগে শৈথিল্যতায় এর জন্য দায়ি বলে তিনি মনে করেন। সরকারি হিসেবেই ১৫ থেকে ২০ % বায়ু দুষণের কারণ ইটভাটা। পরিবেশ বান্ধব ব্লক ইট ব্যবহার করলে এই দূষণ রোধ সম্ভব বলেও তিনি মনে করেন।

ড. আহমদ কামরুজ্জমান মজুমদার বলেন ইট পোড়ানোর সময় কয়লা, কাঠ ও টায়ার ব্যবহারে বিষাক্ত গ্যাস (CO₂, SO₂, PM ২.৫) নির্গমনের ফলে শ্বাসকষ্ট, হাঁপানি ও ফুসফুসের রোগ বৃদ্ধি এবং বায়ুদূষণের কারণে আশেপাশের এলাকার ফসলের উৎপাদনশীলতা হ্রাস। ইট তৈরির জন্য কৃষিজমির উর্বর টপসয়েল অপসারণ এর প্রভাবে মাটির উর্বরতা নষ্ট হয়ে চিরতরে কৃষি অনুপযোগী হয়ে পড়া, মাটিতে ভারী ধাতু (লেড, আর্সেনিক) মিশে বিষাক্ত হচ্ছে। মানব দেহে এর ক্ষতিকর প্রভাব প্রতিনিয়ই লক্ষ্য করা যাচ্ছে এমনকি গবেষণায় দেখা গেছে বিভিন্নভাবে বায়ুদূষণের ফলে গড়ে মানুষের বয়স ৭/৮ বছর কমে গিয়েছে।

ড. মাহবুব হোসেন বলেন সরকারের স্পষ্ট নির্দেশনা আছে ব্লক ইট ব্যবহার করার তার পরেও কেন কৃষি জমি নষ্ট করে অবৈধ পরিবেশের জন্য ক্ষকির ইট তৈরীর ভাটাগুলো সচল থাকে। তিনি সরকারের দূর্বল নজরদারি ও আইনের আইন প্রয়োগের শৈইথ্যলতাকে দায়ি করে বলেন দেশের প্রাণ-প্রকৃতি রক্ষায় দ্রুত এসবের বিরুদ্ধে সরকারকে কঠোর হওয়ার আহ্বান জানান।

ড. হালিম দাদ খান বলেন বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য মতে প্রতি বছর জন প্রতি গড়ে ১ শতাংশ হারে কৃষি জমি কমে যাচ্ছে। যা দেশের মোট কৃষি জমির পরিমাণ বছরে প্রায় কমছে ৬৮ হাজার ৭০০ হেক্টর। তিনি সঙ্কা প্রকাশ করে বলেন এ অবস্থা চলতে থাকলে অদূর ভবিষ্যতে দেশে খাদ্যাভাব দেখা দিবে।

ফরিদুল ইসলাম ফরিদ কৃষি জমি ও নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের ফলে দেশের কৃষকরা জীবিকা হারিয়ে শহরমুখী হচ্ছেন, যা গ্রামীণ অর্থনীতিকে দুর্বল করছে। নদীভাঙন ও ভূমিধসের কারণে বসতভিটা হারানো পরিবারগুলি উদ্বাস্তুতে পরিণত হচ্ছে। বালু উত্তোলনকারীদের সাথে স্থানীয় কৃষকদের সংঘাত বাড়ছে, এমনকি হিংসাত্মক ও হত্যার মত ঘটনাও অহরহ ঘটছে।

অধ্যাপক ড. মুনিরুজ্জামান বলেন দেশে পরিবেশ রক্ষায় বিদ্যমান যে আইনগুলো আছে তার যথাযথ বাস্তভানের মাধ্যমে পরিবেশ রক্ষা সম্ভব। দেশের বর্তমান পরিবেশ উপদেষ্টা একজন পরিবেশ কর্মী হওয়ায় পরিবেশ রক্ষার একটি ভাল সময় বলে তিনি মনে করেন। বাপা’র নেতৃত্বে সকলের সম্মিলিত প্রয়াসের মাধ্যমে পরিবেশ রক্ষায় সকলকে এগিয়ে আসাল আহবান জানান।

অমিত রঞ্জন দে বলেন দেশে প্রশাসনিক দূবূলতার কারণে অবৈধ্যভাবে বালু উত্তোলন বৃদ্ধি পেয়েছে। দেশের পরিবেশ আইনগুলো কাগজে কলমেই বিদ্যমান না রেখে সেগুলো বাস্তবে কঠোর প্রয়োগের মাধ্যমে দেশের পরিবেশ রক্ষার আহ্বান জানান।

সমাবেশ থেকে উল্লেখিত ৩টি বিষয়ে ১৩টি সুপারিশ ও দাবী তুলে ধরা হয়:

ক. বালু উত্তোলন:

১. ইআইএ (EIA) ছাড়া কোনো উত্তোলন প্রকল্প অনুমোদন না করা এবং আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা।
২. নির্মাণশিল্পে নদীর বালুর পরিবর্তে সমুদ্রের বালু, পুনর্ব্যবহৃত নির্মাণসামগ্রী (রিসাইকেলড অ্যাগ্রিগেট) ব্যবহারে উৎসাহিত করা।
৩. জমি ব্যবহারে কৃষিজমি সংরক্ষণ নীতি অনুস্বরণ করে পরিকল্পনা মাফিক কৃষি, শিল্প ও আবাসন এলাকা স্পষ্টভাবে চিহ্নিত করা।
৪. স্থানীয় সম্প্রদায়, এনজিও এবং মিডিয়াকে সম্পৃক্ত করে সামাজিক আন্দোলন গড়ে তোলা।
৫. জমি হারানো কৃষকদের ক্ষতিপূরণসহ বিকল্প জীবিকায়নের ব্যবস্থা করা।
৬. বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, যথাযথভাবে প্রয়োগ করা।

খ. পাথর উত্তোলন:
৭. নদী খননের জন্য ইকো-ফ্রেন্ডলি টেকনোলজি ব্যবহার করা।
৮. পাথরের পরিবর্তে বিকল্প হিসেবে পরিবেশবান্ধব নির্মাণ সামগ্রী রিসাইক্লড কংক্রিট ব্যবহার করতে হবে।
৯. স্থানীয় প্রশাসন ও পরিবেশবাদী সংগঠনের যৌথ উদ্যোগে অবৈধ ড্রেজার বিরোধী আন্দোলন গড়ে তোলা
১০. সরকারকে ড্রেজার ব্যবহারের উপর কঠোর নীতি প্রয়োগ করা।

গ. অবৈধ ইটভাটা:
১১. কৃষিজমিতে ইটভাটা নির্মাণ সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা।
১২. বিদ্যমান অবৈধ ইটভাটাগুলো উচ্ছেদ করা।
১৩. পরিবেশবান্ধব “জিগ-জ্যাগ” ইটভাটা ও হোলো ব্লকের ব্যবহার বাধ্যতামূলক করা।

Facebook Comments Box

আরও পড়ুন

নওগাঁয় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ব্যাংক কর্মচারীর মৃত্যু

সপ্তাহজুড়ে কেমন থাকবে দেশের আবহাওয়া? জানাল অধিদপ্তর

স্তনবৃন্তে স্পর্শ করলেই কেন হঠাৎ মন খারাপ, কী এই ‘স্যাড নিপল সিনড্রোম’?

upay Rewards Three Distributor Partners with Umrah Packages under ‘Shopner Umrah 2026’ Campaign

উপায়ের ‘স্বপ্নের ওমরাহ’ ক্যাম্পেইনে পুরস্কার পেলেন ৩ ডিস্ট্রিবিউশন পার্টনার

সাতক্ষীরায় ৭৫ শতাংশ জলবায়ু বাস্তুচ্যুত পরিবার তীব্র খাদ্য সংকটে

মিরপুর বেড়িবাঁধে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪

হাসপাতাল নেই ৬০ গ্রামে, অসুস্থ হলে আট ঘণ্টার নদীপথ পাড়ি

চাঁদপুরে হাইড্রোলিক হর্ন ব্যবহারে ৬ যানবাহনকে জরিমানা

ঢাকায় শুষ্ক আবহাওয়া, কমতে পারে দিনের তাপমাত্রা

বাংলাদেশে জীববৈচিত্র্য ও জলবায়ু রক্ষায় ১২ সংস্থার সঙ্গে ইউএনডিপির চুক্তি

সড়ক দুর্ঘটনার আচরণগত ঝুঁকি নিরসনে স্বাস্থ্য অধিদপ্তরের সাথে মতবিনিময় সভা