ঢাকারবিবার , ১৪ জুন ২০২৬
  1. সর্বশেষ

সড়ক বিভাজকে গাছ কাটায় ঠিকাদার ও ২ প্রকৌশলীকে শাস্তি দিল ডিএনসিসি

প্রতিবেদক
Ibrahim Khalil
৫ জুন ২০২৩, ৮:০৮ পূর্বাহ্ণ

Link Copied!

অনুমোদন ছাড়াই সড়ক বিভাজকে গাছ কাটায় একটি ঠিকাদার প্রতিষ্ঠানকে কালো তালিকাভুক্ত ও কার্যাদেশ বাতিল করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন।

মিরপুরস্থ টেকনিক্যাল ক্রসিংয়ে সড়ক বিভাজক নির্মাণকালে গাছ কাটে ঠিকাদার প্রতিষ্ঠান মেসার্স এস এম রহমান ইন্টারন্যাশনাল। বিনা অনুমতিতে গাছ কাটায় ঐ ঠিকাদার প্রতিষ্ঠানকে ১ বছরের জন্য কালো তালিকাভুক্ত করে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। একইসাথে ঠিকাদারী প্রতিষ্ঠানকে প্রদত্ত কাজের কার্যাদেশ বাতিল করা হয়েছে।

একইসাথে দায়িত্বে অবহেলা ও কর্তৃপক্ষের আদেশ অমান্য করায় সংশ্লিষ্ট কাজের দায়িত্বপ্রাপ্ত ডিএনসিসির দুইজন উপ-সহকারী প্রকৌশলীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সাময়িক বরখাস্তরা হলেন, উত্তর সিটি কর্পোরেশনের ট্রাফিক ইঞ্জিনিয়ারিং সার্কেলের উপ-সহকারী প্রকৌশলী মো. সুজা উদ্দিন মামুন এবং উপ-সহকারী প্রকৌশলী মো. সরুজ্জামান।

গত ১ লা জুন ২০২৩ তারিখে ডিএনসিসির সচিব মোহাম্মদ মামুন-উল হাসানের স্বাক্ষরিত পৃথক ৩টি অফিস আদেশে জারি করা হয়ছে। অনুমোদন ছাড়া সড়ক বিভাজকে গাছ কাটার বন্ধে নির্দেশনা জারি করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। সম্প্রতি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আওতাধীন ধানমন্ডি এলাকায় সড়ক বিভাজকে নির্বাচারে গাছ কাটায় আন্দোলনে নামে পরিবেশবাদীসহ স্থানীয়রা।

Facebook Comments Box

আরও পড়ুন

সন্ধ্যার মধ্যে ১০ জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির আভাস

লঘুচাপের প্রভাবে দেশজুড়ে বৃষ্টির আভাস, কয়েক বিভাগে হতে পারে ভারী বর্ষণ

কুয়েতে আরও ২,১৯৩ জনের নাগরিকত্ব বাতিল

পরিবহন শ্রমিকদের স্বাস্থ্যসেবায় ডিএমপির ‘পাক্ষিক হেলথ ক্যাম্প’

দেশের ১০ জেলায় চালু হচ্ছে নতুন আইসিইউ, কমবে রাজধানীর হাসপাতালের চাপ

ফরিদপুরে ড্রাম ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

চুয়াডাঙ্গায় ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু

কার্বনের ৮০ গুণ গতিতে পৃথিবীকে পুড়িয়ে মারছে যে গ্যাস

মধ্যরাতের মধ্যে ১৭ অঞ্চলে ঝড়ের আভাস

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, ২৪ ঘণ্টায় শনাক্ত ৭৯৬ রোগী

দেশীয় তৈলবীজে ভোজ্যতেল উৎপাদনে ১০ বছর পর্যন্ত কর অব্যাহতি

টঙ্গী ফ্লাইওভারে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ২