ঢাকামঙ্গলবার , ১১ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ

পরিবহনে ধূমপান ও নেশা জাতীয় দ্রব্য বহন ও ব্যবহার নিষিদ্ধ করল বিআরটিসি

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
৩০ জুলাই ২০২৬, ১:১২ বিকাল

Link Copied!

ঢাকা, ৩০ জুলাই ২০২৬: গণপরিবহনকে ধূমপানমুক্ত ও তামাকমুক্ত পরিবেশ হিসেবে গড়ে তোলা এবং ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন কার্যকরভাবে বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন (বিআরটিসি)-এর প্রশিক্ষণ কার্যক্রমে তামাক নিয়ন্ত্রণ বিষয়ক জ্ঞান ও দক্ষতা বৃদ্ধির উদ্দেশ্যে “বিআরটিসি প্রশিক্ষণ মডিউলে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে করণীয়” শীর্ষক একটি প্রশিক্ষণ কর্মশালা আজ (৩০ জুলাই ২০২৬) বিআরটিসি তেজগাঁও প্রশিক্ষণ ইনস্টিটিউট, ঢাকায় অনুষ্ঠিত হয়েছে।

কর্মশালার আয়োজন করে বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন (বিআরটিসি) এবং সহযোগিতা করে ডেভলপমেন্ট এ্যাকটিভিটিস অব সোসাইটি (ডাস্)।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিআরটিসির চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লা (অতিরিক্ত সচিব)। সভাপতিত্ব করেন ডাস্-এর নির্বাহী পরিচালক আবুল কালাম আজাদ। কর্মশালা সঞ্চালনা করেন ডাস্-এর কর্মসূচি সমন্বয়কারী মোয়াজ্জেম হোসেন টিপু। স্বাগত বক্তব্য দেন বিআরটিসি প্রশিক্ষণ বিভাগের মহাব্যবস্থাপক ইঞ্জি. ফাতেমা বেগম এবং কর্মশালার উদ্দেশ্য তুলে ধরেন ডাস্-এর টিম লিড আমিনুল ইসলাম বকুল। মূল প্রবন্ধ উপস্থাপন করেন ডাস্-এর প্রজেক্ট ম্যানেজমেন্ট লিড কাজী মোহাম্মদ হাসিবুল হক। তিনি ধূমপান ও তামাক ব্যবহারের স্বাস্থ্য, সামাজিক ও অর্থনৈতিক ক্ষতি, তামাক নিয়ন্ত্রণ আইনের গুরুত্বপূর্ণ ধারা, গণপরিবহনে আইনের প্রয়োগ, বিদ্যমান শাস্তির বিধান এবং প্রশিক্ষকদের করণীয় বিষয়ে আলোচনা করেন। এছাড়া বিআরটিসি প্রশিক্ষণ বিভাগের ডেপুটি ম্যানেজার (কারিগরি) মো. জান্নাতুল ফেরদৌস তামাক নিয়ন্ত্রণে বিআরটিসির গৃহীত বিভিন্ন অগ্রগতিমূলক কার্যক্রম উপস্থাপন করেন।

কর্মশালায় বক্তারা বলেন, গণপরিবহনে ধূমপানমুক্ত পরিবেশ নিশ্চিত করতে কেবল আইন প্রয়োগই নয়, চালক, সহকারী, প্রশিক্ষক ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সক্ষমতা বৃদ্ধি এবং প্রশিক্ষণ ব্যবস্থায় তামাক নিয়ন্ত্রণ বিষয়টি প্রাতিষ্ঠানিকভাবে অন্তর্ভুক্ত করা জরুরি। তারা চালক ও সহকারীদের জন্য নিয়মিত সচেতনতামূলক প্রশিক্ষণ, সকল গণপরিবহনে বাধ্যতামূলক তামাক নিয়ন্ত্রণ সাইনেজ স্থাপন, পরোক্ষ ধূমপান ও অগ্নিঝুঁকিসহ তামাকের ক্ষতিকর প্রভাব বিষয়ে প্রশিক্ষণ জোরদার, তামাক ও নেশাজাত দ্রব্য পরিবহনে গণপরিবহন ব্যবহার রোধে কঠোর ব্যবস্থা গ্রহণ এবং তামাক শিল্পের হস্তক্ষেপ প্রতিরোধে WHO FCTC-এর Article 5.3 বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে বিআরটিসির বাসে চালক ও সহকারীদের ধূমপানমুক্ত চর্চাকে অন্যান্য গণপরিবহনেও সম্প্রসারণের আহ্বান জানানো হয়।

কর্মশালায় বিআরটিসির ৩৫ জন প্রশিক্ষক, সংশ্লিষ্ট কর্মকর্তা এবং বিভিন্ন সরকারি, বেসরকারি ও উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীরা গণপরিবহনে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নের বিদ্যমান চ্যালেঞ্জ, বিআরটিসির প্রশিক্ষণ মডিউলে তামাক নিয়ন্ত্রণ বিষয়বস্তু অন্তর্ভুক্তি এবং বাস্তবভিত্তিক প্রশিক্ষণ কৌশল নিয়ে মতবিনিময় করেন। আয়োজকরা আশা প্রকাশ করেন, এই কর্মশালার মাধ্যমে বিআরটিসির প্রশিক্ষকদের সক্ষমতা আরও বৃদ্ধি পাবে এবং গণপরিবহনে ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন কার্যকর বাস্তবায়নে একটি টেকসই ও প্রাতিষ্ঠানিক ভিত্তি তৈরি হবে।

Facebook Comments Box

আরও পড়ুন

পুলিশকে জরিমানা করার ক্ষমতা দিলে গণপরিবহনে ধূমপান বন্ধ হবে

আমিরাতে ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের ভিসা পুনর্বহালের দাবি

Realme C100X with new battery backup surprises

ব্যাটারি ব্যাকআপে নতুন চমক নিয়ে রিয়েলমি সি১০০এক্স

লঘুচাপের প্রভাবে টানা কয়েক দিন বৃষ্টির পূর্বাভাস

এইচ৫ বার্ড ফ্লু: ঝুঁকিপূর্ণ পাখিকে টিকা দেবে অস্ট্রেলিয়া

রাঙ্গামাটির ৩৮৯ বিদ্যুৎবিহীন বিদ্যালয়ে সোলার প্যানেল বসানোর পরিকল্পনা

শাহরাস্তিতে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩

যেভাবে বুঝবেন আপনার হাড় দুর্বল হচ্ছে কি না

চীনে শক্তিশালী টাইফুন ডলফিন, ভারী বৃষ্টি ও ভূমিধসের সতর্কতা

কলম্বিয়ায় ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ১১১

এক আগুন নিভতেই আরেক আগুন, ভয়াবহ দাবানলে যুক্তরাষ্ট্র