
দেশের অধিকাংশ স্থানে বৃষ্টি বলয় আঁখি পর্যায়ক্রমে আগামী ২৯ অক্টোবর হতে ২ নভেম্বর পর্যন্ত চলতে পারে। সর্বোচ্চ বৃষ্টিপাতের দিক থেকে এর শক্তিমত্তা ভারী বৃষ্টি বলয়ের ক্যাটাগরিতে পড়ে (ভারি বৃষ্টি বলয় : ৫১ থেকে ১৫০ মি.মি.)। তবে সারাদেশে ভারী হবে না বলে জানিয়েছে বাংলাদেশ ওয়েদার অবজারবেশন টিম (বিডব্লিউওটি)।
মঙ্গলবার রাতে তারা আরও জানিয়েছে, সিস্টেমের গতিপথের উপরে নির্ভর করে বৃষ্টি বলয়ের আপডেটে আরও কিছুটা পরিবর্তন আসতে পারে। এ বিষয়ে বিস্তারিত পরবর্তীতে জানানো হবে।
সুতরাং সাথেই থাকুন!