ঢাকাসোমবার , ৯ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

পাঁচবিবিতে ট্রেনে কাটা পড়ে মা ও ছেলে নিহত

প্রতিবেদক
Ibrahim Khalil
১৬ জুলাই ২০২৪, ১১:২৭ সকাল

Link Copied!

জয়পুরহাট, জেলার পাঁচবিবি উপজেলার বাগজানা এলাকায় গতরাতে রেলস্টেশনের দক্ষিণ পাশে ট্রেনে কাটা পড়ে মা ছেলের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার সন্ধ্যা সাড়ে ৬’টার সময় এ দুর্ঘটনাটি ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, নিহতরা হচ্ছেন দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলার মতিহারা গ্রামের মনিরুজ্জামান মিঠুর স্ত্রী শাহনাজ বেগম (২৫) ও ছোট ছেলে শোয়াইব (৫)।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ আরও জানায়, সন্ধ্যা সাড়ে ৬টার সময় পাঁচবিবি উপজেলার বাগজানা রেল স্টেশন এলাকায় পাঁচ বছরের ছোট ছেলেকে নিয়ে রেল লাইন দিয়ে হাটছিলেন। এসময় পিছন দিক থেকে ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড় গামী একতা এক্সপ্রেস ট্রেন এসে ধাক্কা দিলে অনেক দূরে ছিটকে পড়ে মা ও ছেলের মর্মান্তিক মৃত্যু হয়।

পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ (ওসি) ফয়সাল বিন আহসান বলেন, উপজেলার বাগজানা রেল গেইটের দক্ষিণ দিকে রেল স্টেশন এলাকায় রেল লাইন ধরে হাটার সময় পিছন দিক থেকে আসা ট্রনের ধাক্কায় মা ও ছোট ছেলের ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে। রেল লাইনের ঘটনা ঘটনায় সান্তাহার রেলওয়ে থানা পুলিশকে জানানো হলে তারা এসে লাশ দুটি জয়পুরহাট হাসপাতালের মর্গে পাঠান।

Facebook Comments Box

আরও পড়ুন

খাবারের আড়ালে লুকিয়ে থাকা নীরব ঘাতক ট্রান্স ফ্যাট

ধোঁয়াশায় ঢাকল রাজধানী, শীতের আগমনী বার্তা!

“সুপারবাগ” এবং বিশ্ব অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স সচেতনতা সপ্তাহ ২০২৬: আমাদের করণীয়

বিষাক্ত ধোঁয়ায় ঘরবন্দি শিশুরা, অক্সিজেন নিয়ে বাঁচার চেষ্টা ইন্দোনেশিয়ায়

রাগ, ভয়, ঈর্ষাই দেখাতে পারে জীবনের নতুন পথ!

প্রতিশ্রুতি নয়, জলবায়ু মোকাবিলায় বাস্তব অগ্রগতি চায় কপ৩১

নভেম্বরের প্রথম ৭ দিনে রেমিট্যান্স এলো ৮৮ কোটি ডলার

মিসরে দুই ট্রেনের সংঘর্ষে নিহত ৭, আহত শতাধিক

পঞ্চগড়ে কমছে তাপমাত্রা, বাড়ছে শীতের অনুভূতি

Enovar marks first anniversary with 700 dealers and over 400 products

এক বছরে ৪০০ পণ্য নিয়ে বাজারে ইনোভারের বিস্তার

শীতের শুরুতেই তেঁতুলিয়া থেকে দেখা মিলল বরফঢাকা কাঞ্চনজঙ্ঘার