ঢাকাসোমবার , ৯ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. জীবন বীমা ও ব্যাংক

ডেঙ্গু চিকিৎসায় আড়াই কোটি টাকার বেশি বীমা দাবি পরিশোধ করল মেটলাইফ

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
৯ নভেম্বর ২০২৬, ৩:৫১ বিকাল

Link Copied!

চলতি বছরের প্রথম ১০ মাসে ডেঙ্গু চিকিৎসার খরচ বাবদ ২ কোটি ৫০ লাখ টাকার বেশি বীমা দাবি পরিশোধ করেছে মেটলাইফ বাংলাদেশ। জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত প্রতিষ্ঠানটির গ্রাহকেরা এ অর্থ পেয়েছেন। ডেঙ্গুর চিকিৎসা ব্যয় মেটানোর পাশাপাশি আক্রান্ত গ্রাহক ও তাঁদের পরিবারের আর্থিক চাপ কমাতেও সহায়তা করেছে এই বীমার অর্থ।

রোববার (৮ নভেম্বর) মেটলাইফ বাংলাদেশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ডেঙ্গুতে আক্রান্ত হলে সাধারণত রোগীকে কয়েক দিন হাসপাতালে ভর্তি থাকতে হয়। এ সময় হাসপাতালের বিল, বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা ও ওষুধের খরচ মিলিয়ে পরিবারের ওপর বাড়তি আর্থিক চাপ তৈরি হয়। অনেক ক্ষেত্রে এসব ব্যয় মেটানোর জন্য আগে থেকে প্রস্তুতিও থাকে না। এমন পরিস্থিতিতে মেটলাইফের কাছ থেকে সময়মতো বীমা দাবি পরিশোধ পাওয়ায় গ্রাহকেরা আর্থিক স্বস্তি পেয়েছেন।

প্রতিষ্ঠানটির দাবি, বীমার অর্থ গ্রাহকদের হাসপাতালের চিকিৎসা ব্যয় মেটানোর পাশাপাশি সুস্থ হয়ে ওঠার প্রক্রিয়ায়ও সহায়তা করেছে।

মেটলাইফের এ তথ্য অপ্রত্যাশিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় আগাম আর্থিক প্রস্তুতির গুরুত্ব তুলে ধরে। একই সঙ্গে এটি প্রচলিত বীমা-ধারণার বাইরেও স্বাস্থ্য ও চিকিৎসাসংক্রান্ত প্রয়োজনে বীমার ভূমিকার বিষয়টি সামনে এনেছে।

সাধারণভাবে অনেকের ধারণা, বীমা মূলত পলিসি গ্রহীতার মৃত্যুর পর তাঁর পরিবারের আর্থিক সুরক্ষা নিশ্চিত করে। তবে স্বাস্থ্য ও চিকিৎসা সুবিধা-সংবলিত বীমা পলিসির মাধ্যমে গ্রাহক জীবিত থাকাকালেও অসুস্থতা ও চিকিৎসার ব্যয় মেটাতে আর্থিক সহায়তা পেতে পারেন।

Facebook Comments Box

আরও পড়ুন

বিষাক্ত ধোঁয়ায় ঘরবন্দি শিশুরা, অক্সিজেন নিয়ে বাঁচার চেষ্টা ইন্দোনেশিয়ায়

রাগ, ভয়, ঈর্ষাই দেখাতে পারে জীবনের নতুন পথ!

প্রতিশ্রুতি নয়, জলবায়ু মোকাবিলায় বাস্তব অগ্রগতি চায় কপ৩১

নভেম্বরের প্রথম ৭ দিনে রেমিট্যান্স এলো ৮৮ কোটি ডলার

মিসরে দুই ট্রেনের সংঘর্ষে নিহত ৭, আহত শতাধিক

পঞ্চগড়ে কমছে তাপমাত্রা, বাড়ছে শীতের অনুভূতি

Enovar marks first anniversary with 700 dealers and over 400 products

এক বছরে ৪০০ পণ্য নিয়ে বাজারে ইনোভারের বিস্তার

শীতের শুরুতেই তেঁতুলিয়া থেকে দেখা মিলল বরফঢাকা কাঞ্চনজঙ্ঘার

হৃৎপিণ্ড সুস্থ রাখতে প্রতিদিনের ৭টি ব্যায়াম ও জীবনযাত্রার অভ্যাস

লটারিতে মালয়েশিয়ায় চাকরির সুযোগ পেলেন ৩০০ জন

জলবায়ু পরিবর্তনের ধাক্কায় এবার সংকটে কলা!