ঢাকাসোমবার , ৯ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

তীব্র যানজটে হেঁটে গন্তব্যে ছুটছেন যাত্রীরা

প্রতিবেদক
Ibrahim Khalil
১৪ জুলাই ২০২৪, ৪:১৪ বিকাল

Link Copied!

রাজধানীর জিরো পয়েন্টে কোটাবিরোধী আন্দোলনে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচির কারণে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। শিক্ষার্থীদের অবরোধে গুলিস্তানসহ আশপাশের সড়কগুলোতে যান চলাচল বন্ধ হয়ে পড়ায় ভোগান্তিতে পড়েছেন গণপরিবহনে চলাচলকালী যাত্রীরা। দীর্ঘসময় যান চলাচল না করায় হেঁটে গন্তব্যে যেতে হচ্ছে তাদের।

রোববার (১৪ জুলাই) বিকেল ৩টার দিকে ওই এলাকায় গিয়ে এমন চিত্র দেখা যায়।

ষাটোর্ধ্ব আব্দুল আলিম নারায়ণগঞ্জে যাওয়ার উদ্দেশ্যে গুলিস্তান স্টেডিয়াম মার্কেটের সামনে আসেন। দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে কাটেন বাসের টিকিট। বাসেও ওঠেন তিনি। কিন্তু সড়ক বন্ধ থাকায় বাসেই এক ঘণ্টা বসে থাকেন তিনি। আব্দুল আলিমের মতো শত শত এমন যাত্রী বাসে উঠেও যেতে পারেন না। অনেককেই বাস, সিএনজি কিংবা রিকশা থেকে নেমে হেঁটে স্বল্প দূরত্বে রওনা হতে দেখা গেছে।

সরেজমিনে দেখা যায়, রাজধানীর মৎস ভবন, পল্টন, গুলিস্তান, সদরঘাট রোড, মতিঝিলসহ আশপাশের এলাকা অবরোধের কারণে স্থবির হয়ে পড়েছে। বাস, সিএনজি, প্রাইভেটকার থেকে নেমে যাত্রীদের হেঁটেই গন্তব্যে যেতে দেখা গেছে।

ডেমরা যাওয়ার জন্য শাহেদ সেলিম নামের একজন গুলিস্তানে আসেন। কিন্তু বাস বন্ধ থাকায় তাকে ফিরে যেতে দেখা যায়। এ সময় কথা হয় শাহেদ সেলিমের সঙ্গে। তিনি বলেন, এভাবে রাস্তা বন্ধ করে আমাদের যেতে না দেওয়ার কোনো মানে হয় না।

ডিএমপির উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন বলেন, শিক্ষার্থীদের সড়ক অবরোধের কারণে রাজধানীর বেশ কয়েকটি সড়কে যানচলাচল বন্ধ রয়েছে। তাদের সড়ক অবরোধ তুলে নেওয়ার অনুরোধ জানানো হয়েছে। পুলিশ ধৈর্যের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করছে।

Facebook Comments Box

আরও পড়ুন

খাবারের আড়ালে লুকিয়ে থাকা নীরব ঘাতক ট্রান্স ফ্যাট

ধোঁয়াশায় ঢাকল রাজধানী, শীতের আগমনী বার্তা!

“সুপারবাগ” এবং বিশ্ব অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স সচেতনতা সপ্তাহ ২০২৬: আমাদের করণীয়

বিষাক্ত ধোঁয়ায় ঘরবন্দি শিশুরা, অক্সিজেন নিয়ে বাঁচার চেষ্টা ইন্দোনেশিয়ায়

রাগ, ভয়, ঈর্ষাই দেখাতে পারে জীবনের নতুন পথ!

প্রতিশ্রুতি নয়, জলবায়ু মোকাবিলায় বাস্তব অগ্রগতি চায় কপ৩১

নভেম্বরের প্রথম ৭ দিনে রেমিট্যান্স এলো ৮৮ কোটি ডলার

মিসরে দুই ট্রেনের সংঘর্ষে নিহত ৭, আহত শতাধিক

পঞ্চগড়ে কমছে তাপমাত্রা, বাড়ছে শীতের অনুভূতি

Enovar marks first anniversary with 700 dealers and over 400 products

এক বছরে ৪০০ পণ্য নিয়ে বাজারে ইনোভারের বিস্তার

শীতের শুরুতেই তেঁতুলিয়া থেকে দেখা মিলল বরফঢাকা কাঞ্চনজঙ্ঘার