ঢাকাসোমবার , ৯ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

বাগেরহাটে ২ বাসের সংঘর্ষে ভারতীয় নাগরিক নিহত, আহত ১২

প্রতিবেদক
Ibrahim Khalil
১৩ জুলাই ২০২৪, ৩:২৭ বিকাল

Link Copied!

যশোরের বেনাপোলগামী রাজিব প‌রিবহন নামের একটি যাত্রীবাহী বাস ফলতিতা নামকস্থানে পৌঁছালে বিপরীত দিক থে‌কে আসা ঢাকাগামী যাত্রীবাহী বাস দোলা পরিবহনের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। এক পর্যায়ে দোলা প‌রিবহনের বাস‌টি রাস্তার পাশে খাদে পড়ে যায়। এ সময় রা‌জিব প‌রিবহনে থাকা ভারতীয় নাগ‌রিক শ্রীধর গাঙ্গুলী নিহত এবং উভয় বাসের ১২ জন যাত্রী আহত হন। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শ‌নিবার (১৩ জুলাই) সকালে উপজেলা খুলনা-ঢাকা মহাসড়কের ফল‌তিতা এলাকায় এই দুর্ঘটনা ঘ‌টে।

নিহত শ্রীধর গাঙ্গুলী (৪৫) ভারতের প‌শ্চিম বাংলার বীরভূম জেলার কাঁটু‌রিয়া বোলপুরের ভীম গাঙ্গুলীর ছেলে।

মোল্লাহাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নুরুজ্জামান জানান, যশোরের বেনাপোলগামী রাজিব প‌রিবহন নামের একটি যাত্রীবাহী বাস ফলতিতা নামকস্থানে পৌঁছালে বিপরীত দিক থে‌কে আসা ঢাকাগামী যাত্রীবাহী বাস দোলা পরিবহনের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। এক পর্যায়ে দোলা প‌রিবহনের বাস‌টি রাস্তার পাশে খাদে পড়ে যায়। এ সময় রা‌জিব প‌রিবহনে থাকা ভারতীয় নাগ‌রিক শ্রীধর গাঙ্গুলী নিহত এবং উভয় বাসের ১২ জন যাত্রী আহত হন। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ওসি আ‌রও জানান, দুর্ঘটনাকব‌লিত বাস দুটি জব্দ করা হয়েছে। তবে এই বাস দুটির চালক ও তাদের সহকারীরা পা‌লিয়ে গেছেন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তু‌তি চলছে।

জানা গেছে, শ্রীধর গাঙ্গুলী ভারতীয় পাসপোর্ট ও ভিসা নিয়ে ১৬ জুন বাংলাদেশের গোপালগঞ্জ জেলার কোটা‌লিপাড়া উপজেলার দেবগ্রামে পৈ‌ত্রিক বা‌ড়িতে বেড়াতে আসেন। শ‌নিবার তিনি ভারতে যাওয়ার উদ্দেশ্যে বেনাপোল সীমান্তে যা‌চ্ছিলেন।

Facebook Comments Box

আরও পড়ুন

খাবারের আড়ালে লুকিয়ে থাকা নীরব ঘাতক ট্রান্স ফ্যাট

ধোঁয়াশায় ঢাকল রাজধানী, শীতের আগমনী বার্তা!

“সুপারবাগ” এবং বিশ্ব অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স সচেতনতা সপ্তাহ ২০২৬: আমাদের করণীয়

বিষাক্ত ধোঁয়ায় ঘরবন্দি শিশুরা, অক্সিজেন নিয়ে বাঁচার চেষ্টা ইন্দোনেশিয়ায়

রাগ, ভয়, ঈর্ষাই দেখাতে পারে জীবনের নতুন পথ!

প্রতিশ্রুতি নয়, জলবায়ু মোকাবিলায় বাস্তব অগ্রগতি চায় কপ৩১

নভেম্বরের প্রথম ৭ দিনে রেমিট্যান্স এলো ৮৮ কোটি ডলার

মিসরে দুই ট্রেনের সংঘর্ষে নিহত ৭, আহত শতাধিক

পঞ্চগড়ে কমছে তাপমাত্রা, বাড়ছে শীতের অনুভূতি

Enovar marks first anniversary with 700 dealers and over 400 products

এক বছরে ৪০০ পণ্য নিয়ে বাজারে ইনোভারের বিস্তার

শীতের শুরুতেই তেঁতুলিয়া থেকে দেখা মিলল বরফঢাকা কাঞ্চনজঙ্ঘার